News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি কাণ্ডে প্রতিবাদে ত্রিপুরার বিভিন্ন জেলায় প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ
Image

ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি কাণ্ডে প্রতিবাদে ত্রিপুরার বিভিন্ন জেলায় প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১৭ এপ্রিল: ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি কাণ্ডে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডি কর্তৃক চার্জশিট দায়েরের প্রতিবাদে সারা দেশ জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছে কংগ্রেস। সারা দেশের সাথে ত্রিপুরার একাধিক জেলায় বিক্ষোভে সামিল হয়েছে প্রদেশ কংগ্রেসের নেতা কর্মীরা।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে বৃহস্পতিবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জ পোস্ট অফিসের সামনে ধর্না ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, চড়িলাম ব্লক কংগ্রেস সভাপতি তারা মিয়া, বিশিষ্ট কংগ্রেস নেতা ও আইনজীবী কেশরাম দেববর্মা সহ বহু কংগ্রেস কর্মী ও সমর্থক।

জেলা সভাপতি গোপীনাথ সাহা বলেন, “দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইডি-কে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। কংগ্রেস নেতৃত্বকে হেনস্তা করার জন্যই সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “ভারতবর্ষে কংগ্রেসের অবদান মুছে ফেলতে বিজেপি সরকারের চক্রান্ত চলছেই।”

এছাড়া ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকেও কৈলাশহর পোস্ট অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। কৈলাসহর কংগ্রেস অফিস থেকে মিছিল করে কর্মীরা পোস্ট অফিসের সামনে পৌঁছে স্লোগান ও ধর্নায় অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজীৎ সিনহা, জেলা সভাপতি মোঃ বদরুজ্জামান, পিসিসি সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, ব্লক কংগ্রেস সভাপতি আশীষ সেনগুপ্ত প্রমুখ।

কল্যাণপুর এলাকাতেও কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন জোরদার করা হবে।

কংগ্রেসের দাবি, সোনিয়া ও রাহুল গান্ধী নির্দোষ। তাঁদের বিরুদ্ধে এই চার্জশিট গণতন্ত্রের কণ্ঠ রোধ করার ষড়যন্ত্রের অংশ।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top