News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপনের ধারণা ত্যাগ করার সময় এসেছে, বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
Image

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপনের ধারণা ত্যাগ করার সময় এসেছে, বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ১৭ এপ্রিল (হি.স.) : প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপনের ধারণা ত্যাগ করার সময় এসেছে, বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। পাকিস্তানের সঙ্গে সভ্যতাগত বিভাজনের বাস্তবতা মেনে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা লিখেছেন, ‘জেনারেল মুনির স্পষ্টভাবে আমাদের দুই রাষ্ট্রকে ধর্ম, রীতিনীতি, ঐতিহ্য, চিন্তাভাবনা এবং উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে পৃথক করে এমন গভীর আদর্শিক ব্যবধান তুলে ধরেছেন। দ্বিজাতি তত্ত্বের এই পুনর্ব্যক্তকরণ আমাদের মনে করিয়ে দেয় যে, কেন প্রথমে পাকিস্তান তৈরি হয়েছিল – কারণ এই অমীমাংসিত পার্থক্য।’

ড. শর্মা জোর দিয়ে বলেন, ‘এই পার্থক্যগুলি কেবল রাজনৈতিক বা ঐতিহাসিক নয় বরং সভ্যতার। সীমানা স্পষ্ট; আমাদের পথ ভিন্ন।’ তিনি লিখেছেন, ‘আমাদের এখন কর্তব্য হলো, আমাদের দেশকে শক্তিশালী করা, আমাদের ধর্মকে সমুন্নত রাখা এবং আমাদের সভ্যতার মূল্যবোধকে লালন করা। এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের দেশের মর্যাদা এবং প্রভাব অতুলনীয় উচ্চতায় পৌঁছে যাবে।’

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top