News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত এক ব্যক্তি, অভিযুক্ত মদ্যপ অবস্থায় হামলা চালায়
Image

খোয়াইয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত এক ব্যক্তি, অভিযুক্ত মদ্যপ অবস্থায় হামলা চালায়

খোয়াই, ১৬ এপ্রিল: খোয়াই জেলার দক্ষিণ সিঙ্গিছড়া এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা মোহন আচার্য্য (৩৯) এক যুবকের হামলায় গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত মন্টু কর্মকার নামের ওই যুবক মদ্যপ অবস্থায় এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুরনো শত্রুতার জেরে প্রথমে দা নিয়ে হামলার চেষ্টা করে মন্টু। তবে দুই পরিবারের লোকজনের হস্তক্ষেপে প্রথম দফায় বিপদ এড়ানো গেলেও, মোহন আচার্য্যকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার সময় আচমকা ভোজালি দিয়ে তার বুকে আঘাত করে অভিযুক্ত।

রক্তাক্ত অবস্থায় মোহন আচার্য্যকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।

আহতের স্ত্রী অভিযোগ করেছেন, মন্টু কর্মকার দক্ষিণ সিঙ্গিছড়ার একজন কুখ্যাত অপরাধী। দীর্ঘদিন ধরেই তার উপদ্রবে অতীষ্ট এলাকাবাসী। তিনি জানান, পূর্বে তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতেই মন্টুকে জেলে যেতে হয়েছিল এবং এই হামলা ছিল সেই ঘটনার প্রতিশোধ।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, মন্টুর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ থাকলেও সে বারবার ছাড়া পেয়ে যাচ্ছে, যা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top