News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণ প্রসঙ্গে সওয়াল সুপ্রিম কোর্টে
Image

ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণ প্রসঙ্গে সওয়াল সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): ওয়াকফ সম্পত্তি নথিভুক্তিকরণ নিয়ে বুধবার একপ্রস্থ সওয়াল হলো সুপ্রিম কোর্টে। নতুন সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করার কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সেই সব মামলার শুনানি বুধবার সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ মামলাগুলি শুনছে। প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন।

প্রধান বিচারপতির প্রশ্ন, কোনও ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণ হয়ে গেলে, তাকে কি নতুন আইনে বাতিল ঘোষণা করা যাবে? তুষার মেহতা জানিয়েছেন, নথিভুক্তকরণ হলে তা হবে না। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ব্রিটিশরা এ দেশে আসার আগে সম্পত্তির নথিভুক্তকরণ হত না। অনেক মসজিদ চতুর্দশ, পঞ্চদশ শতকে তৈরি হয়েছিল। যেমন জামা মসজিদ। মেহতার সওয়াল, তাতে নথিভুক্তকরণ করতে বাধা কোথায়?

প্রধান বিচারপতি বলেন, ‘‘কোনটা ওয়াকফ সম্পত্তি, কোনটা নয়, তা নিয়ে কোর্টকে সিদ্ধান্ত নিতে বলা হোক।’’ সরকারপক্ষের আইনজীবী তুষার মেহতার দাবি, ১৯৯৫ সালের ওয়াকফ আইনেও সম্পত্তির নথিভুক্তকরণ বাধ্যতামূলক ছিল।’’

প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘জেলাশাসক যদি সিদ্ধান্ত নিতে শুরু করেন যে, কোনটা ওয়াকফ, কোনটা নয়, তা কি ঠিক হবে?’’ আইনে ৯ নম্বর ধারা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি।

Releated Posts

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেলিংয়ের চাপ’ থাকতে পারে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে কোনও ধরনের…

ByByNews Desk Aug 16, 2026

বিদেশের বন্দরে ভারতীয় নৌজাহাজে উড়ল তেরঙ্গা, স্বাধীনতা দিবসে ফুটে উঠল ভারতের সামুদ্রিক উপস্থিতি

মাসকাট, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে মাসকাট, পন্তা দেলগাদা এবং জিবুতিসহ বিদেশের বিভিন্ন বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজে তেরঙ্গা…

ByByNews Desk Aug 16, 2026

‘তাঁর কথা ও প্রচেষ্টা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে’: মৃত্যুবার্ষিকীতে অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ মোদির

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে রবিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 16, 2026

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top