News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে চলছে অগ্নি নির্বাপক সপ্তাহ, নানা কর্মসূচিতে অংশ নিচ্ছে দমকল দপ্তর
Image

ধর্মনগরে চলছে অগ্নি নির্বাপক সপ্তাহ, নানা কর্মসূচিতে অংশ নিচ্ছে দমকল দপ্তর

ধর্মনগর, ১৬ এপ্রিল : সমগ্র রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর ত্রিপুরার জেলা সদর ধর্মনগরেও ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘অগ্নি নির্বাপক সপ্তাহ’। এই সপ্তাহব্যাপী কর্মসূচি চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।

এই উপলক্ষে ধর্মনগরে অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৪ এপ্রিল সকালেই দমকল দপ্তরের সামনে শহীদ বেদীতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়।

আজ ১৬ এপ্রিল ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মহড়া। এই মহড়ায় অংশগ্রহণ করেন দমকল বাহিনীর সদস্যরা। বিভিন্ন বিপর্যয় মোকাবিলার কৌশল প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

এছাড়াও আগামীকাল ১৭ এপ্রিল ধর্মনগরে এক বিশেষ বাইক র্যালির আয়োজন করা হয়েছে বলে জানান দমকল দপ্তরের আধিকারিক ধমনজিত দেববর্মা। তিনি আরও জানান, ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত অগ্নি নির্বাপক সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগে দ্রুত প্রতিক্রিয়া গড়ে তুলতে সাধারণ মানুষকে সচেতন করাই এই সপ্তাহের মূল উদ্দেশ্য।

Releated Posts

হারানো-চুরি যাওয়া ১৩ মোবাইল উদ্ধার, স্বাধীনতা দিবসে মালিকদের হাতে তুলে দিল মেলাঘর থানা

মেলাঘর, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ মুহূর্তে এক অনন্য মানবিক উদ্যোগ নিল মেলাঘর থানা। হারিয়ে যাওয়া ও…

ByByReshmi Debnath Aug 16, 2026

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে বাধা ও হামলার অভিযোগে থানায় মামলা ও মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন

বক্সনগর, ১৬ আগস্ট:  দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতিকালে বাধা প্রদান এবং সিপিআই(এম) কর্মীদের উপর…

ByByReshmi Debnath Aug 16, 2026

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top