News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পহেলা বৈশাখে স্বল্পমূল্যে মাছ পেয়ে খুশি সাধারণ মানুষ, সরকারকে কৃতজ্ঞতা জানালেন এলাকাবাসী
Image

পহেলা বৈশাখে স্বল্পমূল্যে মাছ পেয়ে খুশি সাধারণ মানুষ, সরকারকে কৃতজ্ঞতা জানালেন এলাকাবাসী

বক্সনগর, ১৬ এপ্রিল: পহেলা বৈশাখ উপলক্ষে কলম চৌড়া মৎস্য চারা উৎপাদন সংস্থার উদ্যোগে স্বল্পমূল্যে মাছ বিক্রির আয়োজন করে সরকার। এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। মাত্র ১৬০ থেকে ১৮০ টাকা প্রতি কেজি দরে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির ১২৫ কেজি মাছ বিক্রি হয় মঙ্গলবার।

জানা গেছে, কলম চৌড়া মৎস্য উৎপাদন সংস্থা প্রতিবছর তিনটি গুরুত্বপূর্ণ উৎসবে— পহেলা বৈশাখ, পৌষ সংক্রান্তি ও বিজয় দশমীতে—স্বল্পমূল্যে মাছ সরবরাহ করে থাকে। এবারের বৈশাখেও এর ব্যতিক্রম হয়নি। মৎস্য কেন্দ্রের অফিস ইনচার্জ বিমল সাহা জানান, “এই বছর ১২৫ কেজি মাছ আমরা সাধারণ মানুষের হাতে তুলে দিতে পেরেছি। প্রায় বিশ হাজার টাকার বেশি বিক্রি হয়েছে। সরকারের পরিকাঠামোগত সহায়তা পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব, ফলে আরও বেশি সংখ্যক মানুষ উপকৃত হবেন।”

স্থানীয় বাসিন্দা কাজল সরকার, দীপালী দাস, ধনবাসী সরকার, মনিরুল ইসলাম, কালু সরকার ও কৃষ্ণ সাহার মতো সাধারণ মানুষদের বক্তব্য, বাজারে মাছের দামের চড়া চাপের মধ্যে এমন উদ্যোগ নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। তাঁরা বলেন, “আমরা গরিব মানুষ, বাজারে ৪০০-৫০০ টাকার মাছ কেনা সম্ভব নয়। কিন্তু সরকারি ফার্ম থেকে কম দামে মাছ পেয়ে আমরা ছেলে-মেয়েদের নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করতে পারছি, এটাই আমাদের আনন্দ।”

স্থানীয়দের দাবি, সরকার যেন কলম চৌড়া মৎস্য উৎপাদন সংস্থার প্রতি বিশেষ নজর দেয় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। এতে সরকার যেমন লাভবান হবে, তেমনি সাধারণ মানুষও উপকৃত হবে। এদিনের উদ্যোগে গোটা বক্সনগর তথা কলম চৌড়া এলাকায় আনন্দের হাওয়া বইছে। পহেলা বৈশাখে এমন এক ব্যতিক্রমী ও মানবিক উপহার পেয়ে সরকারকে কৃতজ্ঞতা জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ।

Releated Posts

গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে গোয়ালাবস্তিতে মারপিট, দুই যুবক আটক

 আগরতলা, ৭ মেঃ গাড়ি ব্যাক গিয়ার দেওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোয়ালাবস্তি এলাকায়। ঘটনায় আহত এক…

ByByReshmi Debnath May 7, 2026

সরকারি রাস্তা কেটে চলাচল বন্ধের অভিযোগ, জল সরবরাহেও বাধা, অভিযুক্ত গফুর দে

আগরতলা, ৭ মেঃ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের মুসলিম পাড়া এলাকায় সরকারি রাস্তা বুলডোজার দিয়ে কেটে চলাচলের অযোগ্য করে দেওয়ার…

ByByReshmi Debnath May 7, 2026

বিজেপির জয় উদযাপনে ধনপুরে বিজয় মিছিল ও সমাবেশ

আগরতলা, ৭ মেঃ পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি এবং ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির সাফল্যকে সামনে রেখে বুধবার ২৩ ধনপুর বিধানসভা…

ByByReshmi Debnath May 7, 2026

১৩ মে নবনির্বাচিত জহর চক্রবর্তী বিধায়ক পদে শপথ নেবেন

আগরতলা, ৭ মে: আগামী ১৩ মে বেলা ১২টায় ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীর শপথ গ্রহণ অনুষ্ঠান…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top