News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগরে এয়ারটেলের নেটওয়ার্ক বিপর্যয় – চরম ভোগান্তিতে স্থানীয় গ্রাহকরা
Image

বক্সনগরে এয়ারটেলের নেটওয়ার্ক বিপর্যয় – চরম ভোগান্তিতে স্থানীয় গ্রাহকরা

বক্সনগর, ১৬ এপ্রিল : বক্সনগর সহ পার্শ্ববর্তী এলাকায় এয়ারটেলের মোবাইল ইন্টারনেট পরিষেবায় দীর্ঘদিন ধরেই চলছে মারাত্মক অবনতি। দিনকে দিন পরিস্থিতি এতটাই খারাপের দিকে যাচ্ছে যে, দৈনন্দিন কাজে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।

বিশেষ করে বক্সনগর, মধ্যবক্সনগর, আশাবাড়ি ও সংলগ্ন গ্রামাঞ্চলে ইন্টারনেট সিগন্যাল এতটাই দুর্বল হয়ে পড়েছে যে, মোবাইলে ইন্টারনেট চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে।

এক সময় এই অঞ্চলে ভাল পরিষেবা দেওয়ায় বহু মানুষ অন্যান্য টেলিকম সংস্থা ছেড়ে এয়ারটেল ব্যবহার শুরু করেছিলেন। কিন্তু বর্তমানে চিত্র একেবারেই উল্টো। দুর্বল নেটওয়ার্কের ফলে অনেকে বাধ্য হচ্ছেন অন্য পরিষেবায় চলে যেতে।

সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রী ও ব্যবসায়ীরা। ছাত্রদের অভিযোগ, অনলাইন ক্লাস এবং অ্যাসাইনমেন্ট জমা দিতে না পেরে পড়াশোনায় মার খাচ্ছে তারা। অন্যদিকে, ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, অনলাইন পেমেন্ট ঠিকমতো না হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

ডেটা প্ল্যান সক্রিয় থাকা সত্ত্বেও ইন্টারনেট সংযোগ মিলছে না বহু গ্রাহকের। যদিও কল পরিষেবা এবং রিচার্জ সংক্রান্ত পরিষেবা মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে ইন্টারনেট বিভ্রাট ঘিরে জমছে প্রবল ক্ষোভ।

পূর্বেও স্থানীয় গ্রাহকরা একত্রিত হয়ে এয়ারটেল অফিসে অভিযোগ জানিয়েছিলেন, যার পরে কিছুটা উন্নতি হলেও বর্তমানে পরিস্থিতি আরও ভয়াবহ। অনেকেই দীর্ঘ মেয়াদী ডেটা প্ল্যান রিচার্জ করে এখন সমস্যায় পড়েছেন।

অভিযোগ জানানোর জন্য থাকলেও একটি মাত্র টোল ফ্রি নম্বর, কিন্তু সেখান থেকেও মিলছে না কোনও কার্যকর সমাধান।

এই পরিস্থিতিতে আবারও প্রতিবাদের পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন বহু গ্রাহক। এক সময়ের নির্ভরযোগ্য টেলিকম সংস্থা আজ বক্সনগরে আস্থার সংকটে। স্থানীয়দের দাবি, অবিলম্বে ব্যবস্থা না নিলে বড়সড় গ্রাহক বিক্ষোভ ঘটতে পারে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top