News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুর্শিদাবাদের হিংসা নিয়ে মুখ খুললেন যোগী, বিঁধলেন তৃণমূল-সহ তিনটি দলকে
Image

মুর্শিদাবাদের হিংসা নিয়ে মুখ খুললেন যোগী, বিঁধলেন তৃণমূল-সহ তিনটি দলকে

হারদোই, ১৫ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হিংসাত্মক ঘটনায় মুখ খুললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একযোগে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে আক্রমণ করেছেন তিনি।

মঙ্গলবার উত্তর প্রদেশের হারদোইয়ে এক জনসভায় যোগী আদিত্যনাথ বলেছেন, “সবাই।এখন চুপ। মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে কংগ্রেস চুপ। সমাজবাদী পার্টি (সপা) চুপ। তৃণমূল কংগ্রেসও চুপ। তারা একের পর এক হুমকি দিচ্ছে। তারা নির্লজ্জভাবে বাংলাদেশে যা ঘটেছে তা সমর্থন করছে। যদি তারা বাংলাদেশকে পছন্দ করে, তাহলে তাদের সেখানে যাওয়া উচিত। কেন তারা ভারতের মাটির বোঝা হয়ে উঠছে?”

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “বাংলা জ্বলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব। তিনি দাঙ্গাবাজদের ‘শান্তিদূত’ বলছেন। লাতোঁ কে ভূত বাতোঁ সে কাহাঁ মন’নে ওয়ালে হ্যায়? কিন্তু ধর্মনিরপেক্ষতার নামে, এই লোকজন দাঙ্গাবাজদের দাঙ্গা করার জন্য সমস্ত স্বাধীনতা দিয়েছে। গত সপ্তাহ ধরে পুরো মুর্শিদাবাদ আগুনে জ্বলছে। কিন্তু সরকার নীরব। এই ধরনের অরাজকতা দমন করা উচিত।”

Releated Posts

‘তাঁর কথা ও প্রচেষ্টা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে’: মৃত্যুবার্ষিকীতে অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ মোদির

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে রবিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 16, 2026

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026

বাড়ির দলীয় কার্যালয় থেকে প্রাক্তন বিধানসভার ডেপুটি স্পিকারের ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে রবিবার বীরভূমের…

ByByNews Desk Aug 16, 2026

‘বন্দে মাতরম’ অসম্মান নিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি, ক্ষোভ প্রকাশ বঙ্কিমচন্দ্রের বংশধর বিজেপি বিধায়কের

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে ‘বন্দে মাতরম’-এর ‘অসম্মান’ করা হয়েছে বলে অভিযোগ তুলে কংগ্রেস…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top