News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরের পুঞ্চে তল্লাশি অভিযান জারি, জঙ্গিদের খুঁজছে সুরক্ষা বাহিনী
Image

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে তল্লাশি অভিযান জারি, জঙ্গিদের খুঁজছে সুরক্ষা বাহিনী

জম্মু, ১৫ এপ্রিল (হি.স.): সোমবার রাতে সুরানকোটের লাসানায় সন্ত্রাসবাদীদের খোঁজ পায় সুরক্ষা বাহিনী। এরপর থেকেই জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী যৌথ ভাবে পুঞ্চে তল্লাশি অভিযান শুরু করেছে। জম্মু ও কাশ্মীরের লাসানায় সন্ত্রাসীদের সঙ্গে গুলির লড়াইও হয়, এরপর থেকেই তল্লাশি অভিযান চলছে; অতিরিক্ত বাহিনীও পাঠানো হয়েছে।

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার লাসানা এলাকায় অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে, যেখানে সোমবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে সংক্ষিপ্ত গুলি বিনিময় হয়। পুঞ্চের লাসানা এলাকায় সন্দেহভাজন জঙ্গিরা সেনাবাহিনীর একটি টিমের ওপর গুলি চালায়। এরপর নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে এবং পুঞ্চ-জম্মু মহাসড়কে যানবাহন তল্লাশি জোরদার করা হয়।

—————

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top