News Flash

Image

অসমবাসীকে ‘বহাগ বিহু’র শুভেচ্ছা প্রধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর

গুয়াহাটি, ১৪ এপ্রিল (হি.স.) : অসমের সর্বস্তরের নাগরিকদের ‘বহাগ বিহু’র শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী।

আজ সোমবার চৈত্র সংক্রান্তির দিন নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে অসমিয়া ভাষায় ‘বহাগ বিহু’র শুভেচ্ছা জানিয়েছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী। অসমিয়া ভাষায় লেখা শুভেচ্ছাবার্তার বংলায় তর্জমা এ রকম, ‘সকলকে আনন্দময় এবং প্ৰাণবন্ত বহাগ বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করলাম! নববৰ্ষ আপনাদের প্ৰত্যেক কাজ নতুন করে শুরু হোক, কেড়ে আনুক সুখ ও সমৃদ্ধি। সকলকে সুস্বাস্থ্যের পাশাপাশি সব আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য প্ৰাৰ্থনা জানাই।’

প্ৰসঙ্গত, বহাগ বিহুকে কেন্দ্ৰ করে অসমবাসীর মধ্যে পারভাঙা আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। আজ থেকে শুরু হয়েছে অসমিয়াদের প্রাণের রঙালি বিহু। আজ চৈত্র সংক্রান্তির দিন পালন হচ্ছে ‘গরু বিহু’।

Releated Posts

‘প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগেই ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে’: উত্তর-পূর্বের নেতারা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগ দিবস…

ByByNews Desk Jun 21, 2026

শিলংয়ে ১,০০০ সেনা ও বায়ুসেনা সদস্যের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন রাজনাথ সিং

শিলং, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মেঘালয়ের শিলংয়ে ভারতীয় বায়ুসেনার পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তরে প্রায় ১,০০০…

ByByNews Desk Jun 21, 2026

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top