News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিকশিত ভারতের সংকল্পকে মজবুত করবে হরিয়ানা, আত্মবিশ্বাস প্রধানমন্ত্রীর
Image

বিকশিত ভারতের সংকল্পকে মজবুত করবে হরিয়ানা, আত্মবিশ্বাস প্রধানমন্ত্রীর

হিসার, ১৪ এপ্রিল (হি.স.): বিকশিত ভারতের সংকল্পকে মজবুত করবে হরিয়ানা, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, খেলাধুলা হোক বা কৃষিকাজ, হরিয়ানার ভূমি দেশ ও বিশ্বে নিজস্ব সুবাস ছড়িয়ে দিতে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার হরিয়ানার হিসারে, হিসার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং অযোধ্যার উদ্দেশ্যে বিমানের সূচনা করেন।

এই অনুষ্ঠানে কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কংগ্রেস শুধুমাত্র কিছু মৌলবাদীকে খুশি করেছে। সমাজের বাকি অংশগুলি দুর্দশাগ্রস্ত, অশিক্ষিত এবং দরিদ্র রয়ে গিয়েছে। কংগ্রেসের এই দুষ্ট নীতির সবচেয়ে বড় প্রমাণ হল ওয়াকফ আইন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, এখন নতুন ওয়াকফ আইনের অধীনে, এই ওয়াকফ বোর্ড ভারতের কোনও কোণে কোনও আদিবাসীর জমি অথবা সম্পত্তি স্পর্শ করতে পারবে না। নতুন বিধানগুলি ওয়াকফের পবিত্র চেতনাকে সম্মান করবে। মুসলিম সমাজের দরিদ্র ও পাসমান্ডা পরিবার, নারী, বিশেষ করে মুসলিম বিধবা, শিশুরা তাঁদের অধিকার পাবে এবং তাঁদের অধিকারও সুরক্ষিত হবে। এটাই প্রকৃত সামাজিক ন্যায়বিচার।

Releated Posts

ডিসেম্বরের মধ্যেই ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, ২০২৭ সালের শুরুতে কার্যকর হওয়ার সম্ভাবনা: পীযূষ গোয়েল

মুম্বই, ২১ জুন (আইএএনএস): ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চলতি বছরের…

ByByNews Desk Jun 21, 2026

ভারতের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য উপহার যোগ: আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জবলপুর, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের জবলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত এক বৃহৎ যোগ কর্মসূচিতে…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে যোগকে দৈনন্দিন জীবনের অংশ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কলকাতা, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি যোগকে দৈনন্দিন…

ByByNews Desk Jun 21, 2026

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top