News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলায় সপ্তম শ্রেণীর ছাত্রী গণধর্ষণের শিকার, পলাতক মূল অভিযুক্ত
Image

কদমতলায় সপ্তম শ্রেণীর ছাত্রী গণধর্ষণের শিকার, পলাতক মূল অভিযুক্ত

আগরতলা, ১৩ই এপ্রিল : কদমতলা থানা এলাকায় এক নাবালিকা ছাত্রী গণধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত নাবালককে গ্রেপ্তারের জন্য জোরদার তল্লাশি চালাচ্ছে।

পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সপ্তম শ্রেণীতে পাঠরত এক নাবালিকা ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কদমতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে ১৬ বছর বয়সী এক নাবালকের বিরুদ্ধে ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ জানানো হয়েছে।

জানা গেছে, মাদ্রাসা হোস্টেলে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্ত নাবালক পলাতক রয়েছে। পুলিশ অভিযুক্ত নাবালককে গ্রেপ্তারের জন্য জোরদার তল্লাশি চালাচ্ছে।

এই চাঞ্চল্যকর ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পলাতক অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছে।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top