News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপাহিজলায় নৌকা ভ্রমণে বিপত্তি, চার পর্যটককে উদ্ধার করল দমকল বাহিনী
Image

সিপাহিজলায় নৌকা ভ্রমণে বিপত্তি, চার পর্যটককে উদ্ধার করল দমকল বাহিনী

সিপাহিজলা, ১৩ এপ্রিল: সিপাহিজলার জনপ্রিয় পর্যটনকেন্দ্রে নৌকা ভ্রমণের সময় বড়সড় বিপত্তি ঘটল। রবিবার একদল পর্যটক লেকের মাঝখানে একটি পেডেল বোটে করে ঘুরতে গিয়ে সমস্যায় পড়েন। মাঝ লেকে পৌঁছনোর পরই বোটটি আচমকা নষ্ট হয়ে যায়। এতে চার পর্যটক দীর্ঘ সময় ধরে লেকের মাঝে আটকে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় বিশালগড় দমকল বাহিনীর একটি দল। দমকল কর্মীদের তৎপরতায় নিরাপদে উদ্ধার করা হয় সব পর্যটককে। যদিও এই ঘটনায় কেউ শারীরিকভাবে আহত হননি, তবে আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে কোনও বন কর্মী বা পর্যাপ্ত নিরাপত্তা কর্মী উপস্থিত ছিলেন না। ফলে সময়মতো সাহায্য না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকরা। বন বিভাগের গাফিলতির অভিযোগ তুলেছেন অনেকে।

এই ঘটনার পর সিপাহিজলার পর্যটন ব্যবস্থাপনার অব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসনের তরফে ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা জোরদার করার দিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top