News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ওয়াকফ আইন সংশোধনী বিলের প্রতিবাদ করতে গিয়ে কৈলাসহরে বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনায় জড়িত আটজনকে গ্রেফতার, তদন্ত অব্যাহত
Image

ওয়াকফ আইন সংশোধনী বিলের প্রতিবাদ করতে গিয়ে কৈলাসহরে বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনায় জড়িত আটজনকে গ্রেফতার, তদন্ত অব্যাহত

কৈলাসহর, ১৩ এপ্রিল : ওয়াকফ আইন সংশোধনীর প্রতিবাদ জানিয়ে কৈলাসহরে বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনায় জড়িত আটজনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওয়াকফ আইনের সংশোধনীয় প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় গতকাল কৈলাসহরে। উক্ত মিছিলটি টিলাবাজার থেকে শুরু হয়ে কুবঝার এলাকায় আসার পর মিছিলটি সমাপ্ত হবার কথা ছিল। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে শহরে ঢুকার চেষ্টা করলে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। যার ফলে একাধিক পুলিশ কর্মী আহত হন। পাশাপাশি খবর সংগ্রহ করতে গিয়ে দু একজন সাংবাদিক অল্পবিস্তর আহত হন, এবং কিছু আন্দোলনকারীরাও আহত হয়েছেন, পরবর্তী সময় পরিস্থিতি শান্ত হয়।

এ ব্যাপারে কৈলাসহর থানার পুলিশ একটি সদপ্রণোদিত মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। গতকাল ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত আট জনকে গ্রেফতার করেছে এবং গতকাল তাদেরকে থানা থেকে জেলা দায়রা আদালতে প্রেরণ করেছে। পাশাপাশি এই কান্ডের পেছনে বাকি অভিযুক্তদের অতিসত্বর আইনের আওতায় আনা হবে বলেও রবিবার এক সাক্ষাৎকারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top