News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শালবাগান আর্মি ক্যাম্পে প্রাক্তন সেনা জওয়ানদের সংবর্ধনা
Image

শালবাগান আর্মি ক্যাম্পে প্রাক্তন সেনা জওয়ানদের সংবর্ধনা

আগরতলা, ১২ এপ্রিল : শনিবার শালবাগান স্থিত আর্মি ক্যাম্পে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রাক্তন সেনা জওয়ানদের সম্মান জানাতে। পান্ডা ৫৭ ব্রিগেডের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বহু প্রাক্তন সেনা, তাঁদের পরিবার-পরিজন ও সামরিক আধিকারিকরা।

এই অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত হয় “স্পিয়ার কর্পস স্পেশাল এস.এম রেলি”। এর মাধ্যমে প্রাক্তন সেনা সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাঁদের অভাব-অভিযোগ এবং ভবিষ্যৎ সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

৫৭ ব্রিগেডের তরফে রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী দিনে কীভাবে সরকারি ভাবে প্রাক্তন সেনাদের আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়া যায়, তা নিয়ে বিস্তৃত পরিকল্পনা উপস্থাপন করা হয়।

এছাড়াও প্রাক্তন সেনা জওয়ানদের স্ত্রী, বোন ও বীর মাতাদের কিভাবে আরও সম্মান ও মর্যাদা দেওয়া যায়, সেই বিষয়েও বিশেষ আলোচনা হয় রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে।

অনুষ্ঠান জুড়ে দেশপ্রেম, কর্তব্যপরায়ণতা ও আত্মত্যাগের মূল্যবোধকে সম্মান জানানো হয়। উপস্থিত সকলেই প্রাক্তন সেনা সদস্যদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Releated Posts

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে বাধা ও হামলার অভিযোগে থানায় মামলা ও মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন

বক্সনগর, ১৬ আগস্ট:  দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতিকালে বাধা প্রদান এবং সিপিআই(এম) কর্মীদের উপর…

ByByReshmi Debnath Aug 16, 2026

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top