News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রগতি বিদ্যাভবন থেকে আধা সামরিক বাহিনীর ক্যাম্প প্রত্যাহারের দাবি এলাকাবাসীদের
Image

প্রগতি বিদ্যাভবন থেকে আধা সামরিক বাহিনীর ক্যাম্প প্রত্যাহারের দাবি এলাকাবাসীদের

আগরতলা, ১২ এপ্রিল : প্রগতি বিদ্যাভবন থেকে আধা সামরিক বাহিনীর ক্যাম্প প্রত্যাহার করে দেওয়ার জোরালো দাবি তুলেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে এখানে ক্যাম্প থাকায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, ২০২৩ এর নির্বাচনের আগে থেকে প্রগতি বিদ্যা ভবনে জায়গা দেওয়া হয়েছিল আধা সাময়িক বাহিনীর জওয়ানদের। আধা সাময়িক বাহিনীর জওয়ানরা এখনো স্কুল বিল্ডিংটি দখল করে বসে আছে। ফলে ব্যাঘাত ঘটছে পড়াশোনায়। ইতিমধ্যে স্কুলের পক্ষ থেকে তাদের সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। আজ নবগটিত স্কুল পরিচালন কমিটির বৈঠকে পুনরায় পরিচালন কমিটির সদস্যরা এ ব্যাপারে আলোকপাত করেন। রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদারকে সভাপতি করে গঠিত হয়েছে নতুন কমিটি। আজ এই কমিটি স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মীদের নিয়ে স্কুলের উন্নয়ন নিয়ে বৈঠক করেন। এই স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যার তুলনায় শিক্ষক স্বল্পতা নিয়ে আলোচনা হয় এবং অবিলম্বে এই সমস্যার সমাধান হবে বলেও জানান কমিটির সদস্যরা।

Releated Posts

হারানো-চুরি যাওয়া ১৩ মোবাইল উদ্ধার, স্বাধীনতা দিবসে মালিকদের হাতে তুলে দিল মেলাঘর থানা

মেলাঘর, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ মুহূর্তে এক অনন্য মানবিক উদ্যোগ নিল মেলাঘর থানা। হারিয়ে যাওয়া ও…

ByByReshmi Debnath Aug 16, 2026

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে বাধা ও হামলার অভিযোগে থানায় মামলা ও মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন

বক্সনগর, ১৬ আগস্ট:  দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতিকালে বাধা প্রদান এবং সিপিআই(এম) কর্মীদের উপর…

ByByReshmi Debnath Aug 16, 2026

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top