News Flash

  • Home
  • দিনের খবর
  • অনুপ্রবেশের চেষ্টা বানচাল, আখনুর সেক্টরে মৃত্যু এক সেনা অফিসারের
Image

অনুপ্রবেশের চেষ্টা বানচাল, আখনুর সেক্টরে মৃত্যু এক সেনা অফিসারের

জম্মু, ১২ এপ্রিল (হি.স.): নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল সন্ত্রাসবাদীরা, তবে জঙ্গিদের সেই অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিয়েছে সেনাবাহিনী। তবে, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন মৃত্যু হয়েছে সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসারের। শুক্রবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরের নিয়ন্ত্রণরেখায় এই গুলির লড়াই চলে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার গভীর রাতে কেরি ভাট্টাল এলাকায় জঙ্গিদের গতিবিধি নজরে আসে সেনাবাহিনীর। জঙ্গিদের সতর্ক করে দেন জওয়ানরা। তারপরেও জঙ্গিরা ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে আসতে থাকে। এরপরই শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টার চলাকালীন এক সেনা অফিসার জখম হন, পরে তাঁর মৃত্যু হয়। জঙ্গিরাও পালিয়ে যেতে বাধ্য হয়। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সুরক্ষা বাহিনী।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top