News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুকুরের কামড়ে জলাতঙ্ক হয়ে প্রাণ গেল শিশুর
Image

কুকুরের কামড়ে জলাতঙ্ক হয়ে প্রাণ গেল শিশুর

আগরতলা, ১২ এপ্রিল: কুকুরের কামড়ে জলাতঙ্ক হয়ে প্রাণ গেল চার বছরের এক শিশুর। উপযুক্ত চিকিৎসার অভাবেই শিশুটির মৃত্যু হয়েছে, এলাকাবাসীর।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, প্রায় একমাস আগে ধুমাছড়া ভূদ কিশোর পাড়ার মানিক ত্রিপুরার নামের চার বছরের এক শিশুকে কুকুরে কামড় দেয় এবং গুরুতরূপভাবে আহত হয় ঐ শিশু। কিন্তু কুসংস্কারে আচ্ছন্ন শিশুর অভিভাবকরা তাকে কোন হাসপাতাল বা কোন চিকিৎসকের শরণাপন্ন না হয়ে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করে সুস্থ করার অপচেষ্টা করে। সবশেষে একমাস ধরে ওঝার ঝাড়ফুঁক এবং হাঁস মোরগ কবুতর বলি দিয়েও শেষ রক্ষা হলো না । অবশেষে মনুঘাট হাসপাতালে শিশুটিকে শুক্রবার নিয়ে আসলে মনু ঘাট হাসপাতাল থেকে শিশুরটির অবস্থার অবনতি দেখে সঙ্গে সঙ্গে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসার পথে এম্বুলেন্সেই তার মৃত্যু হয়। স্বাধীনতার ৭৭ বছর পার হলেও কুসংস্কার আচ্ছন্ন এই সমাজকে কুসংস্কার মুক্ত করা সম্ভব হয়নি। এরই বিষময় ফল ভোগ করতে হচ্ছে মানুষকে।

Releated Posts

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026

উমাকান্ত একাডেমির ১৯৭৬ ব্যাচের প্রাক্তনীদের পুনর্মিলনী উৎসব, উপস্থিত মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রাজধানীর হোটেল সোনারতরীতে রবিবার অনুষ্ঠিত হলো উমাকান্ত একাডেমির ১৯৭৬ সালের ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের…

ByByReshmi Debnath Jun 22, 2026

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মনীষা দাসের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২১ জুন: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পুলিশ প্রশাসনের ভূমিকা এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রী মনীষা দাসের রহস্যজনক…

ByByReshmi Debnath Jun 21, 2026

কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষা

আগরতলা, ২১ জুন: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রবিবার রাজ্যের ১০টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬-এর…

ByByReshmi Debnath Jun 21, 2026
Scroll to Top