News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অনলাইন প্রতারণায় ২২ হাজার টাকা হারালেন গৃহবধূ, থানায় মামলা
Image

অনলাইন প্রতারণায় ২২ হাজার টাকা হারালেন গৃহবধূ, থানায় মামলা

চড়িলাম, ১১ এপ্রিল : ৫০০০ টাকার লোভ দেখিয়ে ২২০০০ টাকা হাতিয়ে নিল অনলাইন প্রতারক। অসহায় গৃহবধূ থানার দারস্ত হলেন। কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু, ভারত সরকার প্রতিনিয়ত বিভিন্ন প্রযুক্তির মধ্যে দিয়ে সাইবার ক্রাইমের হাত থেকে ভারতের জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তথাপিও সে সমস্ত প্রচেষ্টার ফলেও লোভে পড়ে একাংশ জনগণ সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। এবারে সাইবার ক্রাইমের অনলাইন প্রতারণা শিকার হলেন দক্ষিণ চড়িলাম কৃষ্ণ সংঘ এলাকার গৃহবধূ মহামায়া আচার্য।

বুধবার রাতে দক্ষিণ চড়িলাম কৃষ্ণ সংঘ এলাকার রাজু আচার্যের স্ত্রী মহামায়া আচার্যকে সাইবার ক্রাইম প্রতারক ফোন করে বলেন উনার গুগল পে ৫০০০ টাকা লটারি লেগেছে। সেই টাকা ওনাকে পেতে হলে কিছু প্রসেস করতে হবে। ৫০০০ টাকার লোভে সার্ভার ক্রাইম প্রতারকের টিম যেভাবে মহামায়া আচার্যকে বলেছেন ঠিক সেভাবে উনি ওটিপি পর্যন্ত দিয়ে দেন সঙ্গে সঙ্গে উনার উজ্জীবন একাউন্ট থেকে ২২ হাজার টাকা বৃহস্পতিবার সন্ধ্যা রাতে হাতিয়ে নেয় প্রতারকের টিম।

অবশেষে সে টাকা ফিরে পেতে বৃহস্পতিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানায় দারস্ত হয় অসহায় মহামায়া আচার্য সহ উনার স্বামী রাজু আচার্য। বর্তমানে প্রত্যেকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার পূর্বে ভারত সরকার সকলকে সচেতন করার লক্ষ্যে সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচাতে বিভিন্ন মাধ্যমে সতর্ক করছেন। কিন্তু তারপরেও জনগণের মধ্যে সচেতনতার অভাব দেখা দিচ্ছে। সাইবার ক্রাইম দপ্তর এখন প্রতারকদের হদিশ পান কিনা সেটাই দেখার।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top