News Flash

  • Home
  • দিনের খবর
  • জনরোষের কৈফিয়ৎ দিতে ফের পুলিশকে বেছে নিতে হলো সামাজিক মাধ্যম
Image

জনরোষের কৈফিয়ৎ দিতে ফের পুলিশকে বেছে নিতে হলো সামাজিক মাধ্যম

কলকাতা, ১০ এপ্রিল (হি.স.): কসবায় প্রতিবাদী শিক্ষকদের ওপর পুলিশের লাঠির প্রবল প্রতিবাদে বুধবার সামাজিক মাধ্যমের দেওয়াল ভরে গিয়েছিল। নবান্নে সাংবাদিক সম্মেলন ডাকতে হয়েছিল রাজ্যের মুখ্যসচিব এবং কলকাতার পুলিশ কমিশনারকে। প্রবল নিন্দার বিরুদ্ধে অজুহাত দেখাতে কলকাতার পুলিশ ব্যাখ্যা দিয়েছিল। তার অন্যথা হল না বৃহস্পতিবারও। কলকাতা পুলিশের ওপর জনরোষের জেরে এদিনও কৈফিয়ৎ দিতে তাদের বেছে নিতে হলো সামাজিক মাধ্যম।

এদিন কলকাতা পুলিশ ফেসবুক পেজে স্থিরচিত্র এবং ভিডিয়ো-সহ দাবি করেছে, “কিছু অসাধু ব্যক্তি গুজব ছড়াচ্ছেন যে, কলকাতা পুলিশের পোস্ট করা ভিডিওগুলি নাকি গতকালের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। এ বিষয়ে স্পষ্ট করে জানানো হচ্ছে: শুধুমাত্র উপস্থাপনার স্বার্থে একাধিক ক্লিপ একত্র করে একটি ভিডিও তৈরি করা হয়েছে।

নিচে পৃথক ক্লিপগুলি দেওয়া হল, যার মধ্যে একটি ক্লিপে এক প্রতিবাদকারীকে “পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও” বলতে শোনা যাচ্ছে।

এই ধরনের অবিরত আগ্রাসী আচরণের মুখোমুখি হয়ে, কলকাতা পুলিশ আত্মরক্ষার্থে সামান্য বলপ্রয়োগ করতে এবং উচ্ছৃঙ্খল ভিড় ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।”

Releated Posts

ভারত-নেপাল সীমান্তে সোনা-রুপো-সহ দুই নেপালি নাগরিককে আটক করল এসএসবি

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের ভারত-নেপাল সীমান্তে ঘোষণাবিহীন সোনা ও রুপো-সহ দুই নেপালি নাগরিককে আটক করেছে সশস্ত্র সীমা…

ByByNews Desk Aug 17, 2026

বীরভূমের তারাপীঠে পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুন, মৃত ৬; একাধিকের অবস্থা সংকটজনক

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে পাঁচতলা একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার…

ByByNews Desk Aug 17, 2026

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top