News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বিজেপি প্রদেশ কার্যালয়ে “সংবিধান রচয়িতা ভারতরত্ন ডঃ ভীমরাও আম্বেদকর সম্মান অভিযান” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Image

বিজেপি প্রদেশ কার্যালয়ে “সংবিধান রচয়িতা ভারতরত্ন ডঃ ভীমরাও আম্বেদকর সম্মান অভিযান” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আগরতলা, ১০ এপ্রিল : আজ ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হল “সংবিধান রচয়িতা ভারতরত্ন ডঃ ভীমরাও আম্বেদকর জী সম্মান অভিযান” শীর্ষক এক গুরুত্বপূর্ণ প্রদেশ কর্মশালা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস.সি মোর্চার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক ও সাংসদ ড. ভোলা সিং। তিনি কর্মশালার সূচনা ভাষণে ডঃ আম্বেদকরের জীবন ও অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষভাবে অংশগ্রহণ করেন বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য ও প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাস। তারা সকলেই সংবিধান প্রণেতা ডঃ আম্বেদকরের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে তাঁর ভাবনা ও দর্শনের উপর আলোকপাত করেন।

বক্তব্য রাখতে গিয়ে ড. ভোলা সিং বলেন, বাবা সাহেব আম্বেদকর শুধু সংবিধানের রচয়িতা নন, তিনি একজন মহান সমাজ সংস্কারক ও দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক। কিন্তু দুর্ভাগ্যবশত, কংগ্রেসের দ্বারা তিনি বারবার অসম্মানিত হয়েছেন।

এই কর্মশালায় দলীয় কর্মীদের মধ্যে সংবিধানের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হয় এবং ডঃ আম্বেদকরের আদর্শ অনুসরণ করে সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

উল্লেখযোগ্য এই কর্মশালার মাধ্যমে বিজেপি আবারও একবার ডঃ আম্বেদকরের প্রতি তাদের শ্রদ্ধা ও অঙ্গীকার প্রকাশ করল।

Releated Posts

সবরিমালা ইস্যুতে মোদির ‘নীরবতা’ প্রসঙ্গে রাহুলের দাবি ঘিরে বিতর্ক

নয়াদিল্লি, ৩০ মার্চ (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র বিরুদ্ধে সবরিমালা মন্দির ইস্যুতে ‘নীরব’ থাকার অভিযোগ…

ByByNews Desk Mar 30, 2026

উৎসাহ-উদ্দীপনায় কর্নাটকে উগাদি উদ্‌যাপন, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বেঙ্গালুরু, ১৯ মার্চ: উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃহস্পতিবার কর্নাটক জুড়ে উদ্‌যাপিত হচ্ছে উগাদি উৎসব। এই উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন…

ByByNews Desk Mar 19, 2026

বাজেট অধিবেশন শুরু হতেই উত্তাল উত্তরপ্রদেশ বিধানসভা, এসপি বিধায়কদের ‘গভর্নর গো ব্যাক’ স্লোগানে উত্তেজনা

লখনউ: সোমবার উত্তরপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতেই তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের যৌথ অধিবেশনে ভাষণের…

ByByadmin Feb 9, 2026

পশ্চিম বর্ধমানে একাধিক জায়গায় ইডি-র হানা, ব্যবসায়ী ও পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ…

ByByadmin Feb 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top