News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অরুণাচল প্রদেশ : দিবাং উপত্যকায় জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ২৬৯.৯৭ কোটি টাকার চেক হস্তান্তর
Image

অরুণাচল প্রদেশ : দিবাং উপত্যকায় জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ২৬৯.৯৭ কোটি টাকার চেক হস্তান্তর

ইটানগর, ১০ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকায় ৩,০৯৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এটালিন জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বরাদ্দকৃত ২৬৯.৯৭ কোটি টাকা জেলা প্রশাসনের কাছে স্থানান্তরিত করা হয়েছে। ভারতের অন্যতম এই বৃহৎ জলবিদ্যুৎ উদ্যোগ রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক মাইলফলক বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, উপ-মুখ্যমন্ত্রী চৌনা মেইন, মুখ্যসচিব মনীশ কুমার গুপ্ত সহ অন্য সংশ্লিষ্ট আধিকারিকদের উপস্থিতিতে অরুণাচল প্রদেশের এই গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের জন্য বরাদ্দকৃত চেক এসজেভিএন লিমিটেডের সিএমডি আরকে চৌধুরী আনিনির ডেপুটি কমিশনারের কাছে তুলে দিয়েছেন।

এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের জন্য মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করায় এসজেভিএন কৰ্তৃপক্ষকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। পাশাপাশি মিশমি সম্প্রদায়কে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আঞ্চলিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জলবিদ্যুৎ সম্পদ ব্যবহারে রাজ্যের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্ৰী। মুখ্যমন্ত্রী খান্ডু বলেন, উত্তর-পূর্বাঞ্চলে টেকসই উন্নয়নের পাশাপাশি রাজ্যের প্রচুর জলসম্পদকে কাজে লাগানোর কৌশলের ক্ষেত্রে এটালিন প্রকল্পটি একটি মাইলফলক।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top