News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উড়ে এসে জুড়ে বসে রাজনীতিকে কলুষিত করছেন সাংসদ বিপ্লব, নাম না করেই আক্রমণ বিরোধী দলনেতার
Image

উড়ে এসে জুড়ে বসে রাজনীতিকে কলুষিত করছেন সাংসদ বিপ্লব, নাম না করেই আক্রমণ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল:
উড়ে এসে জুড়ে বসে রাজনীতিকে কলুষিত করছেন। নিজেদের দলেও তাদের কোন জায়গা নেই। মুখ্যমন্ত্রীর পর থেকে সরিয়ে দেওয়ার পরেও নির্লজ্জের মত তারা মানুষের সামনে আসছেন। এদিন এভাবেই নাম না করে সাংসদ বিপ্লব কুমার দেব কে তুলোধনা করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

সম্প্রতি বিরোধী দল সম্পর্কে একাধিক মন্তব্য করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। এরই পাল্টা জবাব দিতে গিয়ে একের পর এক কটাক্ষ করেন বিপ্লব দেব কে। বিরোধী দলনেতা বলেন, বিজেপি এবং তিপ্রা মথা প্রত্যেক দলেই কিছু বিকার রয়েছে। তারা রাজনীতিকে কলুষিত করছেন। মানুষের স্বার্থ রক্ষার জন্য যে রাজনীতি সেটি তারা বুঝতে পারেন না। ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা শুধুমাত্র বিরোধীদের খোঁচা দিয়ে কথা বলতে চান। প্রত্যেক জায়গাতেই একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেন। মানুষের কাছে তাদের কোন মর্যাদা নেই। দলেও তাদের জায়গা নেই। এদিন নাম না করে সাংসদকে ধান্দাবাজ বলে আখ্যায়িত করেন বিরোধী দলনেতা।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top