News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ওয়াকফ বিল বাতিল সহ একাধিক দাবিতে রাজপথে মিছিল সিপিআইএমের
Image

ওয়াকফ বিল বাতিল সহ একাধিক দাবিতে রাজপথে মিছিল সিপিআইএমের

আগরতলা, ১০ এপ্রিল: ওয়াকফ বিল বাতিল সহ একাধিক দাবিতে রাজপথে বিক্ষোভে সামিল হয়েছে সিপিআই(এম) ডুকলী মহকুমা কমিটি। এদিনের মিছিলটি ড্রপগেট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নাগেরজলায় গিয়ে শেষ হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিটির নেতা বলেন, বিজেপি সংখ্যাগরিষ্টার জোরে সংশোধনী ওয়াকফ বিল জনগনের উপর চাপিয়ে দিয়েছে। এরই প্রতিবাদে গোটা দেশে বিক্ষোভে সামিল হয়েছে সিপিএম। পাশাপাশি, একলাফে রান্নার গ্যাসে ৫০ টাকা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তাতে মধ্যবিত্তদের উপর আরেকটি নতুন চাপ সৃষ্টি করে দেওয়া হয়েছে। উজ্জ্বল যোজনাকারীরাও ওই মূল্যবৃদ্ধি থেকে ছাড় পাননি। তাছাড়া, বেশ কিছুদিন আগে জীবনদায়ী ওষুধের মূল্যও বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে সরব হয়েছে সিপিআই(এম) ডুকলী মহকুমা কমিটি। অতিসত্বর ওয়াকফ বিল বাতিল,জীবনদায়ী ওষুধের মূল্যও হ্রাস করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন সামিল হবেন তাঁরা বলে হুশিয়ারী দিয়েছেন।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top