News Flash

  • Home
  • দেশ
  • ওয়াকফ সংশোধনী আইনের কোনও প্রয়োজনই ছিল না : ওমর আব্দুল্লাহ
Image

ওয়াকফ সংশোধনী আইনের কোনও প্রয়োজনই ছিল না : ওমর আব্দুল্লাহ

শ্রীনগর, ৯ এপ্রিল (হি.স.): ওয়াকফ সংশোধনী আইনের তীব্র সমালোচনা করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তাঁর কথায়, ওয়াকফ সংশোধনী আইনের কোনও প্রয়োজনই ছিল না। বুধবার ওমর আব্দুল্লাহ বলেছেন, দেশের একটি বড় অংশ এই বিল নিয়ে ক্ষুব্ধ এবং তাঁরা মনে করে, সরকার তাঁদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করছে।

ওমর বলেছেন, ওয়াকফ সংশোধনী আইনের কোনও প্রয়োজন ছিল না। একটি ধর্মকে টার্গেট করা হচ্ছে, অমুসলিমদের ওয়াকফ কার্যক্রম পর্যালোচনা করার অনুমতি দেওয়া হচ্ছে। আপনি কি অ-হিন্দুদের শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড বা শ্রী অমরনাথ জি শ্রাইন বোর্ডের কার্যকলাপের উপর নজর রাখার অনুমতি দেন? তারা কি কোনও অ-শিখকে এসজিপিসির কার্যকলাপের উপর নজর রাখার অনুমতি দিতে পারে? দল সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে, তাঁরা ওয়াকফ সংশোধনী আইনকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে।

Releated Posts

প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষতা দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): প্রযুক্তি শিক্ষায় উত্তীর্ণ তরুণদের তাঁদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে দেশ গঠনের কাজে ব্যবহার…

ByByNews Desk Aug 16, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যায় বিজেপি ও সংবাদমাধ্যমকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গ মন্ত্রী ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় বিজেপি…

ByByNews Desk Aug 16, 2026

চিদম্বরমের ‘দিমাগি নকশাল’ মন্তব্যে বিজেপির তীব্র প্রতিক্রিয়া

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে ঘিরে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরমকে তীব্র…

ByByNews Desk Aug 16, 2026

বন্দে মাতরম নিয়ে কংগ্রেসের আচরণ ‘দিমাগি নকশাল’ মানসিকতার প্রতিফলন: বিজেপি, ক্ষমা চাওয়ার দাবি

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় কংগ্রেসের শীর্ষ নেতাদের আচরণ নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top