News Flash

  • Home
  • দেশ
  • যোগ্য ও অযোগ্য বাছাই করতে এসএসসি-কে ৪৮ ঘণ্টা সময় দিলেন অভিজিৎ
Image

যোগ্য ও অযোগ্য বাছাই করতে এসএসসি-কে ৪৮ ঘণ্টা সময় দিলেন অভিজিৎ

কলকাতা, ৯ এপ্রিল (হি.স.): “এসএসসি-কে ৪৮ ঘণ্টা সময় দিয়ে যাচ্ছি। তার মধ্যে সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।” বুধবার সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন সকালে তিনি যখন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে যান, তখন পরিস্থিতি ছিল একরকম। ইতিমধ্যে একাধিক জায়গায় শিক্ষা দফতরে যাওয়া চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচালনার অভিযোগ ওঠে। এতে পরিস্থিতি বদলে যায়। ঠিক ছিল, সব কিছু ঠিক থাকলে বুধবার দুপুর দুটোয় বিকাশ ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে যাবেন। অভিজিৎবাবু সমস্যার লিখিত সমাধানসূত্র শিক্ষামন্ত্রীকে দেবেন ঠিক করেছিলেন। তা ছিঁড়ে ফেলে মন্ত্রীর কাছে না যাওয়ার সিদ্ধান্ত নেন। ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান বদলে চাকরি বাতিল ইস্যুতে রণং দেহী মেজাজ নেন অভিজিৎবাবু।

এসএসসি-র চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বাইরে এসে অভিজিৎবাবু সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতেই নিজের হাতে থাকা সমাধানসূত্রের সেই চিঠি ছিঁড়ে ফেলে দেন। বলেন, “এসএসসি–র সঙ্গে কথা বলে আমার ধারণা হয়েছে, ওরা যোগ্য ও অযোগ্য বাছাই করতে পারবে। তবে ওদের তরফে আমাকে সরাসরি কোনও আশ্বাস দেওয়া হয়নি।”

অভিজিৎবাবুর বক্তব্য, “সরকার যখন সদিচ্ছা দেখাচ্ছে না, তখন আমাদের তরফেও সদিচ্ছা দেখানোর মানে হয় না। যে চিঠি নিয়ে আমার ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার কথা ছিল, সেই চিঠি নিয়ে আমি আর বিকাশ ভবনে যাব না। যারা এভাবে শিক্ষকদের লাঠিপেটা করে, তাঁদের সঙ্গে আলোচনার কোনও অর্থ নেই।”

Releated Posts

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026

দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রার ঘোষণা ভারত ব্লকের, ৬ অক্টোবর নির্বাচন কমিশনে মিছিল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top