News Flash

  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় সরকার নিজেকে ব্যর্থতা ঢাকতে চাইছে : মল্লিকার্জুন খাড়গে
Image

কেন্দ্রীয় সরকার নিজেকে ব্যর্থতা ঢাকতে চাইছে : মল্লিকার্জুন খাড়গে

আহমেদাবাদ, ৯ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, সরকার জনগণের কাছ থেকে কিছু লুকাতে চায় এবং নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে। ওয়াকফ সংশোধনী আইন সম্পর্কে বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “জনসাধারণের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করার পরিবর্তে, সরকার সংসদে ভোর ৩-৪টা পর্যন্ত সাম্প্রদায়িক মেরুকরণের জন্য বিতর্ক চালিয়েছে। মণিপুরের মতো বিষয়গুলিতে, বিতর্ক শুরু হয়েছিল ভোর ৪:৪০ মিনিটে। আমি অমিত শাহকে বলেছিলাম, আমাদের পরের দিন এটি নিয়ে আলোচনা করা উচিত, কারণ আমাদের এই বিষয়ে কথা বলতে হবে, কিন্তু সরকার এতে রাজি হয়নি। এর থেকে বোঝা যায় যে সরকার জনসাধারণের কাছ থেকে কিছু লুকাতে চায় এবং নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে।”

বুধবার আহমেদাবাদে আয়োজিত সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) অধিবেশনে মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “এখন নির্বাচনী প্রতিষ্ঠানগুলিও তাঁদের নিয়ন্ত্রণে এবং সরকার সবকিছুতেই হস্তক্ষেপ করছে এবং সর্বত্র নিজস্ব আধিপত্য প্রতিষ্ঠা করছে। নির্বাচনে কেলেঙ্কারি হচ্ছে। ইলেকট্রনিক প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে, বিশ্বের উন্নত দেশগুলি ইভিএম পরিত্যাগ করে ব্যালট পেপারের দিকে ঝুঁকে পড়েছে। বিশ্বের কোথাও ইভিএম পাওয়া যায় না। ১৪০ কোটি মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, আজ হোক অথবা কাল হোক, এই দেশের তরুণরা উঠে দাঁড়াবে এবং আপনাদের হাত ধরে বলবে, আমাদের ইভিএম নয়, ব্যালট পেপার থাকা উচিত।”

Releated Posts

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026

দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রার ঘোষণা ভারত ব্লকের, ৬ অক্টোবর নির্বাচন কমিশনে মিছিল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 30, 2026

লাক্ষাদ্বীপের কাছে মাদক উদ্ধারে ১৬ দিনের অভিযান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শাহ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): লাক্ষাদ্বীপের কাছে আরব সাগরে ৫০০ কেজিরও বেশি মাদক উদ্ধারের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top