News Flash

Image

ধ্বনি ভোটে পাস উকাপাস্ব পরিষদের ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট

হাফলং (অসম) ৮ এপ্ৰিল (হি স) উত্তর কাছার পাৰ্বত্য স্বশাসিত পরিষদের বিশেষ অধিবেশনে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পরিষদের সদস্যদের উপস্থিতিতে পাস হয়ে যায় মঙ্গলবার। ত্রিশ সদস্য বিশিষ্ট উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে বিরোধী কোনও সদস্য না থাকায় ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সর্বসন্মতি ক্রমে পাস হয়ে যায়। সোমবার উত্তর কাছার পাৰ্বত্য স্বশাসিত পরিষদের অর্থ বিভাগের দায়িত্বপ্ৰাপ্ত কাৰ্যনিৰ্বাহী সদস্য দনপাইনন থাওসেন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট দাখিল করেছিলেন পরিষদের সদনে। এবং সোমবার পরিষদের বিশেষ অধিবেশনে এই বাজেট কোনও বিতর্ক ছাড়াই সৰ্বসন্মতি ক্ৰমে পাস হয়ে যায়।

উত্তর কাছার পাৰ্বত্য স্বশাসিত পরিষদের বাজেট নিয়ে বিশেষ অধিবেশনের পর উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কাৰ্যবাহী সদস্য দেবোলাল গাৰ্লসা সাংবাদিকদের বলেন সোমবার উত্তর কাছার পাৰ্বত্য স্বশাসিত পরিষদের অধীনে থাকা অর্থ বিভাগের দায়িত্বপ্ৰাপ্ত কাৰ্যনিৰ্বাহী সদস্য দনপাইনন থাওসেন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট দাখিল করেছিলেন পরিষদের বিশেষ অধিবেশনে। এবং সোমবার সদনে সৰ্বসন্মতি ক্ৰমে বাজেট পাস করা হয়। তিনি বলেন গত বছরের বাজেট থেকে এবারের বাজেট ৫ শতাংশ অর্থ বৃদ্ধি করা হয়েছে। বাজেটে উত্তর কাছার পাৰ্বত্য স্বশাসিত পরিষদের নৰ্মাল সেক্টরের কৰ্মচারীদের ডিএ ৯ শতাংশ বৃদ্ধি করা হবে। দেবোলাল গাৰ্লসা বলেন বিগতন বছরে উত্তর কাছার পাৰ্বত্য স্বশাসিত পরিষদের নিজস্ব রাজস্ব সংগ্ৰহ হয়েছিল ১৪০ কোটি টাকা।

২০২৫-২৬ অর্থ বছরে ১৪০ কোটি টাকার বেশি রাজস্ব সংগ্ৰহের লক্ষ্যমাত্ৰা ধার্য্য করা হয়েছে আর এই রাজস্ব সংগ্রহের অর্থ ব্যয় করা হবে ডিমা হাছাও জিলাত জমির ডিজিটেলাইজেন জরিপের কাজে বলে তিনি জানিয়ে বলেন জেলার পৰ্যটন শিল্প থেকে শুরু করে শিক্ষা এবং ক্ৰীড়া ক্ষেত্রে উন্নয়নের কাজ করা হবে। দেবোলাল বলেন উত্তর কাছাড় পাৰ্বত্য স্বায়ত্ব শাসিত পরিষদের অধীনে থাকা মাৰ্কেট এবং গ্রমোন্নয়ন বিভাগ বিগত দশ পনেরো বছর থেকে অকাৰ্যকরী হয়ে পড়েছিল এবার এই দুটি বিভাগ কাৰ্যকরী করে তুলা হবে যার দরুন গ্রামের মানুষ উপকৃত হবেন বলে মন্ত্যব করে তিনি বলেন ডিমা হাছাও জেলায় বিভিন্ন এলাকা রাস্তা নির্মানের কাজ চলছে এবং বিশ্ব ব্যাঙ্ক কিছু সড়ক নির্মানে টেন্ডার আহ্বান করেছে। দেবোলাল গাৰ্লসা বলেন একটা সময় ডিমা হাছাও জেলার পরিবেশ অশান্ত ছিল যার দরুন উন্নয়ন স্তব্ধ হৈ পরেছিল।

এখন পাহাড়ে শান্তির পরিবেশ ফিরে এসেছে যার দরুন পাহাড়ি জেলাতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। আগামী পাঁচ দশ বছর যদি এধরনের উন্নয়নের কাজ চলতে থাকে তাহলে ডিমা হাছাও জেলা এক বৃহৎ পৰ্যটন কেন্দ্ৰ স্থল হিসাবে গড়ে উঠবে বলে মন্ত্যব করেন দেবোলাল গাৰ্লসা।

Releated Posts

অসমে বিজেপির বুথ সভাপতি খুন, আটক ৬

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): অসমের শ্রীভূমি জেলায় নিখোঁজ এক বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের…

ByByNews Desk Aug 15, 2026

বারবার বন্যার মোকাবিলায় অসমকে আরও সক্ষম করে তোলা সরকারের প্রধান লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসমকে ভবিষ্যতে পরিস্থিতি মোকাবিলায় আরও সক্ষম করে তোলাই রাজ্য সরকারের প্রধান…

ByByNews Desk Aug 15, 2026

অরুণাচলে হড়পা বান ও ধসে বিপর্যয়, নিখোঁজ ৫ সেনা জওয়ান, মৃত ৪ শ্রমিক

ইটানগর, ১৫ আগস্ট (আইএএনএস): প্রবল বৃষ্টিতে অরুণাচল প্রদেশে হড়পা বান ও ভূমিধসে বড় বিপর্যয়। দিবাং ভ্যালি জেলায় সেনা…

ByByNews Desk Aug 15, 2026

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জঙ্গি গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ১৪ আগস্ট (আইএএনএস) : মণিপুরে গত ২৪ ঘণ্টায় একাধিক যৌথ অভিযানে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ১৩ জন জঙ্গিকে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top