News Flash

  • Home
  • দেশ
  • সুপ্রিম রোষে তামিলনাড়ুর রাজ্যপাল, আনন্দে উৎফুল্ল এম কে স্ট্যালিন
Image

সুপ্রিম রোষে তামিলনাড়ুর রাজ্যপাল, আনন্দে উৎফুল্ল এম কে স্ট্যালিন

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): রাজ্যপালের ক্ষমতার এক্তিয়ার নিয়ে যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট। রাজ্য বিধানসভায় পাস হয়ে যাওয়া বিলগুলি আটকে রাখা নিয়ে রাজ্যপালকে তাঁর ক্ষমতা স্মরণ করিয়ে দিয়েছে শীর্ষ আদালত। বলা হয়েছে, রাজ্য বিধানসভায় বিল পাস হওয়ার পর রাজ্যপাল তা আটকে রাখতে পারেন না। তামিলনাড়ু বিধানসভায় পাস হওয়া ১০টি বিল রাজ্যপাল রবি আটকে রেখেছেন বলে আদালতে মামলা হয়েছিল।

মঙ্গলবার সেই নিয়ে শুনানি চলাকালীন বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চ বলে, “রাষ্ট্রপতির কাছে পাঠানোর কথা যে ১০টি বিলকে, সেগুলি রাজ্যপাল যেভাবে আটকে রেখেছেন, তা বেআইনি এবং স্বেচ্ছাচারিতা। রাজ্যপালের সেই পদক্ষেপ বাতিল করা হল। রাজ্যপালের কাছে পুনরায় যেদিন বিল পাঠানো হয়, সেই দিল থেকেই বিলগুলি পাস হয়ে গিয়েছে বলে ধরা হবে।” রাজ্যপালের উদ্দেশ্য ‘সৎ’ নয় বলেও মন্তব্য করেছে আদালত।

আদালতের নির্দেশে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। স্ট্যালিন এদিন বিধানভায় বলেন, “আমি এই সভাকে সুসংবাদ জানাতে চাই। আমাদের তামিলনাড়ু সরকার একটি ঐতিহাসিক রায় পেয়েছে। রাজ্যপাল এই বিধানসভায় পাস হওয়া বিভিন্ন বিল অনুমোদন না করেই ফেরত দিয়েছেন, তামিলনাড়ু সরকার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। সুপ্রিম কোর্ট বলেছে, রাজ্যপাল বিল আটকে রাখার সিদ্ধান্ত অবৈধ। সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। এটি কেবল তামিলনাড়ুর জন্য নয়, ভারতের সমস্ত রাজ্যের জন্য একটি বড় জয়। এই রায় সমস্ত রাজ্য সরকারের জন্য একটি জয়।”

Releated Posts

দিল্লিতে জুয়ার আসর, ৪ জন গ্রেফতার; উদ্ধার ৮৭,৬৩০ টাকা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লির গীতা কলোনি এলাকায় বেআইনি জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে শাহদরা জেলা…

ByByNews Desk Aug 17, 2026

প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষতা দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): প্রযুক্তি শিক্ষায় উত্তীর্ণ তরুণদের তাঁদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে দেশ গঠনের কাজে ব্যবহার…

ByByNews Desk Aug 16, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যায় বিজেপি ও সংবাদমাধ্যমকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গ মন্ত্রী ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় বিজেপি…

ByByNews Desk Aug 16, 2026

চিদম্বরমের ‘দিমাগি নকশাল’ মন্তব্যে বিজেপির তীব্র প্রতিক্রিয়া

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে ঘিরে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরমকে তীব্র…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top