News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচনে অনুপস্থিত পঞ্চায়েত সদস্যগণ, বাতিল ভোট
Image

কৈলাসহর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচনে অনুপস্থিত পঞ্চায়েত সদস্যগণ, বাতিল ভোট

কৈলাসহর, ৮ এপ্রিল : কৈলাসহর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে আস্থা ভোটে কোন দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য উপস্থিত না হওয়ার কারণে ভেস্তে যায় পঞ্চায়েত গঠনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়।

গৌরনগর ব্লকের অধীনে ১৩ ওয়ার্ড বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতটি গত বছর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৬ ওয়ার্ড দখল করে বিজেপি, চারটি ওয়ার্ড দখল করে কংগ্রেস এবং তিনটি ওয়ার্ড দখল করে সিপিআইএম। এককভাবে কোন দল পঞ্চায়েত গঠন করতে পারেনি। পরবর্তী সময় সিপিআইএম ও কংগ্রেস দল মিলে উক্ত গ্রাম পঞ্চায়েতটি পরিচালনা করে।

প্রধান হিসেবে নির্বাচিত করা হয় কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য সুভাষ দেব এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত করা হয় সিপিআইএম দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য আরমান আলিকে। কিছুদিন পঞ্চায়েতটি পরিচালনা করার পর, বিগত কয়েকমাস পূর্বে প্রধান সুভাষ দেবের বিরুদ্ধে জেলা পঞ্চায়েত অফিসারের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেয় নির্বাচিত কিছু পঞ্চায়েত সদস্য। জেলা পঞ্চায়েত অফিসার সেই মোতাবেক মঙ্গলবার শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে আস্থা ভোটের আয়োজন করে।

যথারীতি জেলা পঞ্চায়েত অফিসারের নির্দেশে চন্ডিপুর ব্লকের অতিরিক্ত বিডিও উক্ত গ্রাম পঞ্চায়েতে যান প্রধান নির্বাচন করতে। কিন্তু এই ভোটাভুটিতে নির্বাচিত কোন দলের পঞ্চায়েত সদস্যরা উপস্থিত না হওয়ার কারণে বাতিল করা হয় আজকের এই ভোট প্রক্রিয়া। যার কারণে ঝুলে রইলো উক্ত পঞ্চায়েতটি এবং সাধারণ মানুষ উন্নয়ন থেকে যে বঞ্চিত।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top