News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকারের উন্নয়নমুখী কর্মসূচিকে সহ্য করতে পারছে না বলেই সিপিএম মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে : যুব মোর্চার রাজ্য সভাপতি
Image

সরকারের উন্নয়নমুখী কর্মসূচিকে সহ্য করতে পারছে না বলেই সিপিএম মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে : যুব মোর্চার রাজ্য সভাপতি

আগরতলা, ৮ এপ্রিল : সরকারের উন্নয়নমুখী কর্মসূচিকে সহ্য করতে পারছে না বলেই সিপিএম মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। জনসম্মুখে ভুল তথ্য প্রকাশ করছে। আজ কৃষ্ণনগর বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বাম যুব সংগঠনের অভিযোগের পাল্টা জবাব দিলেন বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব।

প্রসঙ্গত, গতকাল বামপন্থী যুব সংগঠনের সাংবাদিক সম্মেলনে রাজ্যের বেকার সমস্যা, বিভিন্ন দফতরের কর্মীদের ঝুলিয়ে রাখা সহ একাধিক বিষয় নিয়ে আলোকপাত করেন । পাশাপাশি, বেকার সমস্যার চরম পর্যায়ে বলে ও অভিযোগ করেন তাঁরা। তাঁদের অভিযোগ, নেশায় মাইলস্টোন তৈরি করেছে ত্রিপুরা বলে. আজ সাংবাদিক সম্মেলনে এর জবাব দিয়েছেন যুব মোর্চা সংগঠনের সভাপতি সুশান্ত দেব। এদিন তিনি ওই বক্তব্যের তীব্র ভাষার নিন্দা জানান এবং রাজ্যে বেকারের পরিকাঠামো,সরকারের উন্নয়ন্মুখী প্রকল্প সহ একাধিক বিষয় নিয়ে আলোকপাত করেন।

শ্রী দেবের অভিযোগ, বিগত দিনে বাম সরকার চাকরি দেওয়ার নাম করে যুবকদের মিছিলে হাঁটিয়েছেন। কিন্তু বিজেপি সরকার স্বচ্ছ নিয়োগ নীতি বজায় রেখে বেকারদের কাযকরী প্রদান করছে। আসলে, সরকারের উন্নয়নমুখী কর্মসূচিকে সহ্য করতে পারছে না বলেই তারা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। তাঁর আরো অভিযোগ, বাম জমানায় ২০০২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত কোনো বেকার ছেলে মেয়েদের চাকরি প্রদান করা হয় নি।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top