News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মাঠে নামবে কংগ্রেস
Image

রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মাঠে নামবে কংগ্রেস

আগরতলা, ৮ এপ্রিল : রান্নার গ্যাসের মূল্য এক লাফে বৃদ্ধি পেয়েছে ৫০ টাকা। এরই প্রতিবাদে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য একে একে বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে বেকারত্বের হার। কৃষকদের আয় কমছে। শ্রমিকরা ছাটাই হচ্ছেন। এই হলো পরিস্থিতিতে সাধারণ জনগণের দাবিগুলি নিয়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেস।

এদিনের সাংবাদিক সম্মেলন থেকে তিনি আরো বলেন, শুধু গ্যাসের দামই নয়। বৃদ্ধি পাচ্ছে জীবন দায়ী ওষুধের দামও। তিনি বলেন দেশের নির্ভরযোগ্য সমীক্ষক সংস্থা নাইট ফ্রেঙ্ক ওয়েলথ এর রিপোর্ট অনুযায়ী ১০০ কোটি মানুষ চরম দরিদ্রতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০১৪ সালের তুলনায় ২০২৫ সালে খাদ্য পণ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ১৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে সাধারণ নাগরিকের উপর এক চরম বিপর্যয় নেমে এসেছে। এর বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস এবার মাঠে নামলে বলে হুশিয়ারি দেন তিনি।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top