News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রহস্যজনক অগ্নিকাণ্ডে সোনামুড়া বাজারে পুড়ে ছাই পাঁচটি দোকান
Image

রহস্যজনক অগ্নিকাণ্ডে সোনামুড়া বাজারে পুড়ে ছাই পাঁচটি দোকান

সোনামুড়া, ৭ এপ্রিল : গভীর রাতে লাগা আগুনে পুড়ে ছাই সোনামুড়া বাজারের মোট ৫টি দোকান। গতকাল রাত প্রায় ১২টায় এই ঘটনাটি ঘটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সোনামুড়া শাখার বিপরীতে। স্থানীয়রা আচমকাই দেখতে পান সফিকুল ইসলামের কাপড়ের দোকানে আগুন জ্বলছে। মুহূর্তে তা গ্রাস করে নেয় পাশবর্তী বাবুল শীলের সেলুন দোকান, রানা মজুমদার ও হারু শীলের স্টেশনারি দোকান এবং গোপাল দে’র চায়ের দোকানে। সোনামুড়া ও মেলাঘর থেকে ছুটে আসে দমকলের মোট ৩ টি ইঞ্জিন। ৩ টি ইঞ্জিনের প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকরা। এই দোকানগুলির ওপরই চলছিল তাদের সংসার। সকালে ঘটনাস্থলে যান সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী ও ভাইস-চেয়ারপার্সন শাহাজান মিয়া। তার গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বস্থ করেন সহায়তা প্রদানের। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো অনুসন্ধান করা যায়নি।

অনেকের মতে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে ঘটতে পারে এই ঘটনা। আবার অনেকেরই অভিমত দোকান গুলির পেছনে থাকা আবর্জনার স্তুপ থেকে এই আগুনের সূত্রপাত। কারন এই স্তুপ সংলগ্ন এলাকাতেই রাতের আঁধারে নেশাখোরদের আড্ডা বসে। সম্ভবত তাদের ফেলে দেওয়ার বিড়ি বা সিগারেটের থেকে প্রথমে আবর্জনায় ও পরে দোকান গুলিতে আগুন লাগে বলে অনুমান অনেকের। এই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top