News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আবর্জনা ফেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত পাঁচ
Image

আবর্জনা ফেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত পাঁচ

কৈলাসহর, ৭ এপ্রিল : আবর্জনা ফেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে কৈলাসহর পুরপরিষদের অধীনে কিনাইচর ১৬ নং ওয়ার্ড এলাকার। কৈলাসহর পুরপরিষদের অধীনে কিনাইচর ১৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আনু মিয়া সোমবার সকালবেলা ওই এলাকার একটি দোকানে বিস্কুট কিনতে যান, বিস্কুট কিনে বাড়িতে ফেরার সময় তিনি দেখতে পান যে উনার জায়গার মধ্যে কিছু আবর্জনা ফেলে রাখা রয়েছে।

উক্ত বিষয়টি উনার নজরে আসার পর তিনি চিৎকার চেঁচামেচি করলে, ওই একই এলাকার বাসিন্দা সায়েদ আলী, বাবলু আলী, মামুন আলী ও বিট্টু আলী এসে আনু মিয়াকে বেধড়ক মারধর করে একটি বালতি দিয়ে। এরপর ওরা আনু মিয়ার বাড়িতে প্রবেশ করে দা দিয়ে আনু মিয়ার ভাইকে কোপাতে থাকে বলে অভিযোগ। আনু মিয়া সহ মোট পাঁচজনকে আঘাত করে তারা। যার ফলে ওরা গুরুতরভাবে আহত হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। উক্ত বিষয় নিয়ে অনু মিয়া কৈলাসহর থানায় অভিযুক্তদের নামধাম দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top