News Flash

  • Home
  • খেলা
  • লা লিগা চ্যাম্পিয়নদের হারিয়ে স্মরণীয় জয় পেল ভালেন্সিয়া
Image

লা লিগা চ্যাম্পিয়নদের হারিয়ে স্মরণীয় জয় পেল ভালেন্সিয়া

সান্তিয়াগো, ৬ এপ্রিল (হি.স.): সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার লিগ ম্যাচে ২-১ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্মরণীয় জয় পেল ভালেন্সিয়া। ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে এগিয়ে যেতে পারতো রিয়াল মাদ্রিদ। কিন্তু ভিনিসিউস জুনিয়র মিস করেন

পেনাল্টি। এই হতাশার মধ্যে ৫ মিনিট পর গোল হজম করতে হলো রিয়াল মাদ্রিদকেই। অনেক সুযোগ হাতছাড়ার করার পর দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে গোলটি ভিনিসিউস শোধ করলেও ৬ মিনিট যোগ করা সময়ের ৫ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে সতীর্থের ক্রস পেয়ে নিখুঁত হেডে গোল করেন দুরো। আর এই গোলের পরই সব আসা শেষ হয়ে যায় রিয়ালের। আর লা লিগা চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়ে স্মরণীয় জয় পেল ভালেন্সিয়া।দুই দলের প্রথম দেখায় একই ব্যবধানে হেরেছিল তারা। আর সবশেষ ১৩ মরসুমে লিগে কেবল একবার ভালেন্সিয়ার বিপক্ষে জিতেছিল রিয়াল, আনচেলত্তির কোচিংয়ে ২০২১-২২ আসরে।

আসরে পঞ্চম হারের পর ৩০ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। আর এদিন পরের ম্যাচেই রিয়াল বেতিসের বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা। এর ফলে ৩০ ম‍্যাচে ২১ জয় ও ৪ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। তবে ব্যবধান মাত্র ৪ পয়েন্টের।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top