News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রেসক্লাবের নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে
Image

প্রেসক্লাবের নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল:
আগামী দু বছরের জন্য গঠিত হলো ১১ জন সদস্য বিশিষ্ট প্রেসক্লাবের নতুন পরিচালন কমিটি। নির্বাচনে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রমাকান্ত দে। এছাড়াও সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রা রায়। সহকারী সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দুজন, অভিষেক দে ও কমল চৌধুরী। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন রঞ্জন রায়।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত পাঁচজন সদস্য হলেন, মিহির লাল সরকার, অভিষেক দেববর্মা, রঞ্জিত দেববর্মা, সন্তোষ গোপ এবং বিশ্বজিৎ দে। আগরতলা প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করছেন বরিষ্ঠ আইনজীবী তথা রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী।

উল্লেখ্য, রবিবার সকাল ১১ টায় প্রেসক্লাবে প্রথমেই সম্পন্ন হয়েছে দ্বি বার্ষিক সাধারণ সভা। সভায় প্রেস ক্লাবের বিদায়ী সম্পাদক সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন৷ সম্পাদকীয় প্রতিবেদনের ওপর ক্লাবের নবীন প্রবীণ সকল সদস্যরাই আলোচনায় অংশগ্রহণ করেন।

তারপর আগরতলা প্রেসক্লাব প্রাঙ্গণে দুপুর ১টা থেকে নির্বাচন শুরু হয়েছে। ২৩২ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন এদিন। সন্ধ্যায় ভোট গণনার পর ঘোষিত হয় ১১ জন বিজয়ীর নাম।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top