News Flash

  • Home
  • প্রধান খবর
  • রামনবমীতে সেজে উঠেছে রাম মন্দির, বিপুল ভক্তের সমাগম অযোধ্যায়
Image

রামনবমীতে সেজে উঠেছে রাম মন্দির, বিপুল ভক্তের সমাগম অযোধ্যায়

অযোধ্যা, ৬ এপ্রিল (হি.স.): সাজিয়ে তোলা হচ্ছিল অনেক দিন আগে থেকেই, রবিবার রামনবমীতে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দির। সাজিয়ে তোলা হয়েছে রামলালাকে। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্ত ইতিমধ্যেই এসে পৌঁছেছেন অযোধ্যায়, রাম ভক্তদের জন্য রবিবার সকাল থেকেই খুলে দেওয়া হয় রাম মন্দিরের। রামমন্দির যাওয়ার আগে বিপুল সংখ্যক ভক্ত সরযূ নদীতে পুণ্যস্নান করেন।

রামলালার দর্শনের পর মন্দির ঘুরে দেখেন ভক্তরা। ভক্তদের যাতে কোনও রকম অসুবিধার মুখে না পড়তে হয় সেজন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। রাম মন্দির ও অযোধ্যার বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে পর্যাপ্ত বাহিনী। শ্রী রাম জন্মভূমি মন্দিরের ব্যবস্থাপনা সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার মধুবন সিং বলেন, “রাম নবমী উপলক্ষে প্রচুর সংখ্যক মানুষ প্রার্থনা করতে আসেন, ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যথাযথ পার্কিং ব্যবস্থাও করা হয়েছে।”

Releated Posts

(Update) অশোকধাম মন্দিরে ভয়াবহ পদপিষ্ট, মৃত ৭; আহত ১৩-এর বেশি, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার বিখ্যাত অশোকধাম মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ…

ByByNews Desk Aug 17, 2026

‘ছাত্রদের বছর চুরি হচ্ছে’, ইউজিসি-নেট পুনঃপরীক্ষা নিয়ে এনটিএ-কে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভুল প্রশ্নপত্রের কারণে ইউজিসি-নেট-এর তিনটি বিষয়ে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Aug 17, 2026

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026

অশোক ধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-র বেশি

লখিসরাই, ১৭ আগস্ট (আইএএনএস): বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরের বাইরে সোমবার পদপিষ্ট হয়ে অন্তত সাতজন পুণ্যার্থীর মৃত্যু…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top