News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আড়ালিয়ায় হামলার শিকার পরিবার, আহত ৬ — অভিযুক্তরা এখনো পলাতক
Image

আড়ালিয়ায় হামলার শিকার পরিবার, আহত ৬ — অভিযুক্তরা এখনো পলাতক

আগরতলা, ৬ এপ্রিল : স্ত্রী ও সন্তানকে খুঁজতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হলেন এক ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে আগরতলা পূর্ব থানার অন্তর্গত আড়ালিয়া এলাকার লোকনাথ মুসলিম পাড়ায়।

জানা গেছে, স্থানীয় নজরুল মিয়ার বাড়িতে হঠাৎই হামলা চালায় একই এলাকার এক পরিবার। হামলার জেরে গুরুতরভাবে আহত হন মোট ৬ জন। আহতদের মধ্যে রয়েছেন নজরুল মিয়া ও তার পরিবারের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা নজরুল মিয়ার বাড়ির একাধিক সামগ্রী ভাংচুর করে এবং তা নষ্ট করে দেয়। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত খোকন মিয়া ও তার সহযোগীরা পলাতক।

আহতরা জানিয়েছেন, ঠিক কী কারণে এই হামলা তা এখনও তাদের কাছে স্পষ্ট নয়। তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এদিকে, এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top