News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সহকর্মীর গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্কটাপন্ন বিদ্যুৎকর্মী তাপস দাস, চাঞ্চল্য আইজিএম চৌমুহনীতে
Image

সহকর্মীর গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্কটাপন্ন বিদ্যুৎকর্মী তাপস দাস, চাঞ্চল্য আইজিএম চৌমুহনীতে

আগরতলা, ৬ এপ্রিল : সহকর্মীর গাফিলতির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি বিদ্যুৎ দপ্তরের কর্মী তাপস দাস। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে আগরতলার আইজিএম চৌমুহনী এলাকায়।

জানা গেছে, দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে বিদ্যুৎ দপ্তরে কর্মরত তাপসবাবু শনিবার সকালে আইজিএম হাসপাতাল সংলগ্ন বিদ্যুৎ লাইনের মেরামতির কাজে যান। নিয়ম অনুযায়ী, কাজ শুরুর আগে প্রধান বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার জন্য সহকর্মীকে নির্দেশ দেওয়া হয়। সহকর্মী সুইচ বন্ধ করা হয়েছে বলে জানালে, তাপস দাস কাজ শুরু করেন। কিন্তু সেই সময়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

ঘটনার পর তড়িঘড়ি করে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাপস দাসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

তাঁর স্ত্রী জানান, তাপসের শরীর পুরো শক্ত হয়ে আছে। হাত-পা বা শরীরের কোনো অঙ্গই নাড়াচাড়া করতে পারছে না।

ঘটনার জেরে বিদ্যুৎ দপ্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন সহকর্মীরা।

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top