News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কোটি কোটি মানুষের প্রাণ শেষ করে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে: সাংসদ বিপ্লব
Image

কোটি কোটি মানুষের প্রাণ শেষ করে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে: সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল:
কমিউনিস্টের জন্মই হয়েছে মানুষের মৃত্যুর মাধ্যমে। লেলিন, স্টেলিনেরা কোটি কোটি মানুষের প্রাণ শেষ করে কমিউনিস্ট পার্টি গঠন করেছিল। আজ প্রতাপগড় মন্ডল আয়োজিত ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস কর্মসূচিতে উপস্থিত থেকে একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

তিনি আরো বলেন, কমিউনিস্ট আর কোনদিন ক্ষমতায় আসতে পারবে না। মানুষের সঙ্গে প্রতারণা করে, প্রতিশ্রুতি দিয়ে যুবসমাজকে ধ্বংস করে মানুষের অভিশাপ পেয়েছে সবথেকে বেশি কমিউনিস্টরা। তাই এই দল আর কোনদিন কোন রাজ্যেই ফিরে আসতে পারবে না। তিনি বলেন দল চলে নেতৃত্বদের মাধ্যমে। কমিউনিস্ট কংগ্রেস প্রত্যেক দলেই নেতার অভাব রয়েছে। যার ফলে সেই দলগুলির গ্রহণযোগ্যতা নেই বলেও দাবি করেন সাংসদ বিপ্লব দেব।

তিনি আরো বলেন, কার্ল মার্কস এর মত নেতৃত্বদের অনুসরণ করে কমিউনিস্টরা। তারা শ্রমজীবী অংশের মানুষের কথা বলে। কিন্তু কার্ল মার্কস নিজেই ছিলেন শিল্পপতি। তিনি কিভাবে শ্রমজীবীদের দুঃখ বুঝবেন। কমিউনিস্টরা কোনদিন জনগণের উন্নয়ন করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top