News Flash

Image

রামনবমী উপলক্ষে বাইক রেলি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল:
রামনবমী উপলক্ষে সনাতনী যুবকরা রবিবার আগরতলা শহরে একটি বাইক রেলি সংগঠিত করে। এই বাইক রেলি থেকে শান্তি সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রাখার বার্তা দেওয়া হয়।

গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাসন্তী পূজো। দূর্গা পূজার মতই ষষ্ঠী থেকে দশমী অর্থাৎ পাঁচ দিন বাসন্তী পূজা করা হয়। এর মধ্যে দুর্গা পূজার মতোই বাসন্তী পুজোর নবমী দিনেটিতে নবরাত্রি উৎসব পালন করে থাকেন সনাতনীরা। এই সময়ে মা দুর্গার নয়টি রূপকে আচার-অনুষ্ঠানের সঙ্গে পুজো করা হয়। পাশাপাশি প্রভু রামেরও আরাধনা করা হয়। তাই বিশ্বের বেশ কয়েকটি স্থানের মত আগরতলা শহরের সনাতনী যুবকরা রাম নবমী উপলক্ষে একটি সুবিশাল বাইক রেলির আয়োজন করেছিল। ভাটি অভয়নগর ঋষি পল্লী থেকে। প্রথমে তারা ভগবান রামকে পুজো দেয়। তারপর বাইক রেলিতে অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণ করেন মোট ৮০ জন যুবক। তাদের এই বাইক রেলির উদ্দেশ্য সকল ধর্মের অংশের মানুষরা একত্রে যেন থাকতে পারে। পাশাপাশি এই বাইক রেলি থেকে ভাতৃত্ববোধ ও শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা দেওয়া হয়।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top