News Flash

  • Home
  • মুখ্য খবর
  • , আগামী টেট পরীক্ষাকে ঘিরে আর্ট অফ উইনিং ইনস্টিটিউটের উদ্যোগ আড়াই হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহণে বৃহৎ মক টেস্ট আগরতলায়
Image

, আগামী টেট পরীক্ষাকে ঘিরে আর্ট অফ উইনিং ইনস্টিটিউটের উদ্যোগ আড়াই হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহণে বৃহৎ মক টেস্ট আগরতলায়

আগরতলা প্রতিনিধি:
আগামী এপ্রিল মাসে রাজ্যে অনুষ্ঠিত হতে চলা টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) পরীক্ষাকে কেন্দ্র করে প্রস্তুতি জোরদার করছে রাজ্যের বিভিন্ন শিক্ষার্থী। সেই প্রেক্ষিতে আর্ট অফ উইনিং ইনস্টিটিউট-এর পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। রবিবার আগরতলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে রাজ্যের ছাত্রছাত্রীদের টেট পরীক্ষার প্রস্তুতি সহায়তার লক্ষ্যে একটি বৃহৎ মক টেস্টের আয়োজন করা হয়।

প্রাতিষ্ঠানিক সূত্রে জানা যায়, অনলাইনের মাধ্যমে প্রায় ১১ হাজার ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করলেও, তাদের মধ্য থেকে বাছাই করে আড়াই হাজার পরীক্ষার্থীর জন্য সরাসরি পরীক্ষার ব্যবস্থা করা হয়।
সকাল ১১টা থেকে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয় এবং তা দুপুর ১টা পর্যন্ত চলে। এরপর দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এই বিষয়ে আর্ট অফ উইনিং-এর প্রতিষ্ঠাতা সংবাদ মাধ্যমকে জানান, এই পরীক্ষা শুধুমাত্র একটি মূল্যায়ন নয়, বরং এর মাধ্যমে ছাত্রছাত্রীদের টেট পরীক্ষার পরিবেশে মানিয়ে নেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। পাশাপাশি, পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীরা কোন কোন বিষয়ে দুর্বল, তা চিহ্নিত করে উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, রাজ্য শিক্ষা দপ্তর এবং আর বি টি পরিচালিত আসন্ন টেট পরীক্ষায় ছাত্রছাত্রীদের সফলতা নিশ্চিত করতে এই ধরণের উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষা মহলের অনেকেই।

Releated Posts

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026

সীমানা নিয়ে বিবাদ, বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মহিলা চিকিৎসক

আগরতলা, ১৬ আগস্ট: সীমানা সংক্রান্ত বিবাদের জেরে বাড়িতে হামলা, মারধর, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় ৩২ বছরের মহিলার মৃত্যু

আগরতলা, ১৫ আগস্ট: আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছরের এক মহিলার। মৃতার নাম এলি দেববর্মা। তিনি…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top