News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া জয়নগর স্থিত অন্নপূর্ণা ঘাটে অষ্টমীর স্নান পর্ব অনুষ্ঠিত
Image

তেলিয়ামুড়া জয়নগর স্থিত অন্নপূর্ণা ঘাটে অষ্টমীর স্নান পর্ব অনুষ্ঠিত

আগরতলা, ৫ এপ্রিল : ধুমধামে বসন্ত কালের দেবী বাসন্তী’র পূজা চলছে। বৃহস্পতিবার মহা ষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে এই পূজা। বিভিন্ন বনেদি বাড়ি এবং সংস্থাতে এই পূজা বরাবরই বেশ ঘটা করে অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের ন্যায় এবছরও মহাধুমধামের সাথে তেলিয়ামুড়া জয়নগর স্থিত অন্নপূর্ণা ঘাটে অষ্টমীর স্নান পর্ব অনুষ্ঠিত হয়।

শুক্রবার মহাসপ্তমীর পর শনিবার উষালগ্নে শুরু হয় মহাঅষ্টমীর স্নানযাত্রা। অন্যান্য বছরের ন্যায় এবছরও মহাধুমধামের এর সাথে অষ্টমীর স্নান পর্ব অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া জয়নগর স্থিত অন্নপূর্ণা ঘাটে। তেলিয়ামুড়া পৌর পরিষদের ১০নং ওয়ার্ডের জয়নগর এলাকায় খোয়াই নদী সংলগ্ন অন্নপূর্ণা ঘাটে এই স্নান পর্ব শুরু হয় শনিবার উষালগ্ন থেকেই। অষ্টমী তিথিতে স্নান করে পূর্নার্জন করার লক্ষে মানুষজনদের উপচে পড়া ভীড় ছিল খোয়াই নদীর অন্নপূর্ণা ঘাটে। বেলা বাড়ার সাথে সাথে মানুষজনদেরও ভীড় পরিলক্ষিত হয় খোয়াই নদীর ঘাটে। এ যেন এক মনমুগ্ধকর জমজমাট অষ্টমীর স্নান পর্ব। এদিনে নদীর ঘাটে অনেক পুণ্যার্থীদের তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্য তিল জল ও দান করতেও দেখা গিয়েছে। আজকের এই অষ্টমী স্নান পর্বকে কেন্দ্র করে দুইদিন ব্যাপী মেলাও অনুষ্ঠিত হতে যাচ্ছে তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী স্কুল এর মাঠ প্রাঙ্গণে।

এই প্রসঙ্গে মেলা কমিটির সদস্য প্রদীপ দে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,দীর্ঘ বছর ধরে অন্নপূর্ণা ঘাটে মহা অষ্টমীর স্নান পর্ব চলছে। তবে এ বছরও কোনো ব্যতিক্রম হয় নি । এবছরও বেশ জমজমাটের সহিত অষ্টমী স্নান পর্ব অনুষ্ঠিত হয়েছে তেলিয়ামুড়া জয়নগর স্থিত অন্নপূর্ণা ঘাটে। স্নান পর্ব সাথে পাল্লা দিয়ে অন্নপূর্ণা মন্দিরে চলছে পূজাঅর্চনা।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top