News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহাবিদ্যালয়ের ছাত্রীর উপর আক্রমনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে, থানায় মামলা
Image

মহাবিদ্যালয়ের ছাত্রীর উপর আক্রমনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল:
সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রীর উপর আক্রমনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মানসিক ও শারীরিকভাবে হেনস্থার পাশাপাশি ওই যুবতিকে এ্যাসিড দিয়ে আক্রমণ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনা সম্পর্কে সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রীর কাছ থেকে জানা যায়, মহাবিদ্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আজ এসেছিলেন। সে সময় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার বিলথৈ এর এক যুবক জাবেদ হক সেই মেয়েটির কাছে থাকা ব্যাগ টেনে নেবার চেষ্টা করে। ব্যাগ ছিড়ে ফেলে। তার কাছ থেকে মোবাইল ফোন সহ অন্যান্য জিনিস নিয়ে যায় বলে অভিযোগ।

ছেলেটির কাছ থেকে কোন রকমে মোবাইল এবং ব্যাগ উদ্ধার করে দৌড়ে পালিয়ে আসে সরকারি মহাবিদ্যালয়ের কমার্স বিল্ডিং এ বলে জানায় অভিযোগকারী। ওই যুবতি আরো জানান কমার্স বিল্ডিং এ এসে অন্যান্য বান্ধবীদের সহযোগিতায় মহাবিদ্যালয়ের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাছে সাহায্য চান সে বিষয়ে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা এসে সে বিষয় নিয়ে ছেলে এবং মেয়েটিকে একসাথে বসে আলোচনা হয় এবং আলোচনা সভায় সিদ্ধান্ত অনুসারে ছেলেটি মেয়েটির কাছে ক্ষমা চায়।

কিন্তু মেয়েটি তার মামার সাথে সরকারি মহাবিদ্যালয় থেকে কিছুটা দূরে আসার পরে ওই ছেলেটি আবার মেয়েটির কিছু ধাওয়া করে এবং পথ আগলে দাঁড়ায়। তার মামার সামনে মেয়েটিকে টেনে নেবার জন্য চেষ্টা করলে আশপাশের মানুষজনদের ডাকাডাকি করেন মেয়েটির মামা। সেই সময় সেই ছেলেটি এসিড দিয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। মেয়েটি এবং তার মামার চিৎকারে আশপাশে মানুষজন জমা হলে সে সময় ছেলেটি তার স্কুটি রেখে পালিয়ে যায়। পরবর্তী সময়ে মেয়েটি তার মামার সাথে ধর্মনগর মহিলা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে ছেলেটির বিরুদ্ধে। ছেলেটির নাম জাবেদ হক, বাড়ি উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার বিলথৈ এলাকায় ।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top