News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুটির ধাক্কায় মৃত্যু বিমানবন্দর কর্মীর, ঘাতক স্কুটি অধরা
Image

স্কুটির ধাক্কায় মৃত্যু বিমানবন্দর কর্মীর, ঘাতক স্কুটি অধরা

আগরতলা, ৩ এপ্রিল : ডিউটি সেরে বাড়ি ফেরার পথে স্কুটির ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক বিমানবন্দর কর্মী। মৃতের নাম সুশান্ত সরকার, বাড়ি নারায়ণপুর। মঙ্গলবার রাতে ঊষাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুতগতিতে আসা একটি স্কুটি সুশান্তবাবুকে ধাক্কা মারে। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ও পথচলতি মানুষজন দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে বিমানবন্দরের বেশ কয়েকজন কর্মী ঘটনাস্থলে পৌঁছে যান।

দমকল বাহিনী এসে সুশান্তবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে দুর্ঘটনার পরই ঘাতক স্কুটিটি সেখান থেকে পালিয়ে যায়।

ইতিমধ্যেই পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক স্কুটির সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top