News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৮৮ ভোটে লোকসভায় পাস, এবার রাজ্যসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল
Image

২৮৮ ভোটে লোকসভায় পাস, এবার রাজ্যসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): লোকসভায় পাস হওয়ার পর এবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল ২০২৫। বৃহস্পতিবার দুপুরে রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ওয়াকফ সংশোধনী বিল পেশ করার পর কিরেন রিজিজু বলেছেন, “বর্তমানে ৮.৭২ লক্ষ ওয়াকফ সম্পত্তি আছে। ২০০৬ সালে সাচার কমিটি যদি ৪.৯ লক্ষ ওয়াকফ সম্পত্তি থেকে আয়ের পরিমাণ ১২,০০০ কোটি টাকা অনুমান করতে পারে, তাহলে আপনি কল্পনা করতে পারেন, এই সম্পত্তিগুলি এখন কতটা আয় করছে।”

কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের কাছে অনুরোধ জানিয়ে কিরেন রিজিজু বলেছেন, “আমি কংগ্রেস এবং তাঁদের মিত্রদের কাছে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ সমর্থন করার আবেদন করছি।” উল্লেখ্য, দীর্ঘ বিতর্ক পর্বের পর বুধবার গভীর রাতে লোকসভায় পাস হয় সংশোধিত ওয়াকফ বিল। বিলের পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দেন। ব্যবধান ৫৬। মোট ভোট পড়েছে ৫২০। এবার এই বিল পেশ হল রাজ্যসভায়।

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top