News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েতের বিরুদ্ধে ড্রেনের বরাদ্দকৃত ইট বালি আত্মসাৎ করার অভিযোগ
Image

পঞ্চায়েতের বিরুদ্ধে ড্রেনের বরাদ্দকৃত ইট বালি আত্মসাৎ করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল:
পঞ্চায়েতের বিরুদ্ধে ড্রেনের বরাদ্দকৃত ইট বালি আত্মসাৎ করার অভিযোগ তুললেন গ্রামবাসী। ঘটনা কমলাসাগর বিধানসভার কোনাবন পঞ্চায়েত এলাকায়।

কোনাবন ইটভাটা চৌমুহনী পেরিয়ে গণপতি গোস্বামী আশ্রম থেকে চকবস্তা হরিপুর যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার ওপর দিয়ে জল গড়িয়ে যাওয়ার ফলে সম্পূর্ণ রাস্তাটি কাদায় পরিপূর্ণ থাকে। তাছাড়া রাস্তার উপর দিয়ে জল যাওয়ার ফলে ভেঙ্গে পড়েছে রাস্তার বৃহৎ অংশ। যার পরিপ্রেক্ষিতে রাস্তার পাশে একটি ড্রেন নির্মাণের দাবি তুলেছিলেন গ্রামবাসী। এটি গণপতি গোস্বামী আশ্রম হয়ে কোনাবন, কৈয়াডেপা এমনকি মধুপুর যাওয়ার জন্য একমাত্র যোগাযোগ মাধ্যম।

শেষ পর্যন্ত জনগণের দাবি মেনে পঞ্চায়েত থেকে ৯৪ মিটার ড্রেন নির্মাণের বরাদ্দ করা হয়। অবশেষে ড্রেন নির্মাণের জন্য ফেলা হয় ইট এবং বালি। যার ফলে এলাকার জনগণ দারুন খুশি হয়েছিল। চারদিন ইট এবং বালি সেখানে থাকার পর আচমকা একদিন বিকেলে গাড়ি বোঝাই করে রাত দশটা পর্যন্ত ইট এবং বালি পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়। যার ফলে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। জনগণের অভিযোগ তাদের সাথে প্রতারণা করা হয়েছে এমনকি ষড়যন্ত্র করেছে পঞ্চায়েত। এদিকে ওই ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য চন্দন ভৌমিককে এবিষয়ে জিজ্ঞাসা করলে তিনি একপ্রকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি বলেন ৪ নং ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত ইট এবং বালিগুলি আনা হয়েছিল। ভুলবশত ১৩ নম্বর ওয়ার্ডে ফেলে দেওয়া হয়েছে। তাই এগুলো পুনরায় ৪ নম্বর ওয়ার্ডে নিয়ে কাজ করা হচ্ছে। পরবর্তী সময়ে ১৩ নম্বর ওয়ার্ডের ইটবালি আসলে ড্রেনের কাজ শুরু হবে।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top