News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতের অ্যাক্ট ইস্ট নীতিতে থাইল্যান্ডের একটি বিশেষ স্থান রয়েছে : প্রধানমন্ত্রী
Image

ভারতের অ্যাক্ট ইস্ট নীতিতে থাইল্যান্ডের একটি বিশেষ স্থান রয়েছে : প্রধানমন্ত্রী

ব্যাঙ্কক ও নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): ভারতের অ্যাক্ট ইস্ট নীতিতে থাইল্যান্ডের একটি বিশেষ স্থান রয়েছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গিতেও থাইল্যান্ডের একটি বিশেষ স্থান রয়েছে। আমরা আমাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে কৌশলগত সংলাপ স্থাপনের বিষয়েও আলোচনা করেছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রার মধ্যে বৃহস্পতিবার ব্যাঙ্ককে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়। পরে মোদী ও সিনাওয়াত্রার উপস্থিতিতে ভারত এবংও থাইল্যান্ডের মধ্যে সমঝোতা চুক্তি বিনিময় হয়। এরপর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারত ও থাইল্যান্ডের শতাব্দী প্রাচীন সম্পর্ক আমাদের গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বন্ধনের মাধ্যমে সংযুক্ত। বৌদ্ধধর্মের প্রসার আমাদের জনগণকে সংযুক্ত করেছে। আয়ুথায়া থেকে নালন্দা পর্যন্ত বুদ্ধিজীবীদের আদান-প্রদান হয়েছে। রামায়ণের গল্প থাই জনগণের জীবনের একটি অংশ। আমার সফরের সময়, ১৮ শতকের রামায়ণ ম্যুরাল চিত্রের উপর ভিত্তি করে একটি স্মারক ডাকটিকিট জারি করার জন্য আমি থাইল্যান্ড সরকারের কাছে কৃতজ্ঞ।” উল্লেখ্য, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা এদিন প্রধানমন্ত্রী মোদীকে পবিত্র ধর্মগ্রন্থ উপহার দেন। থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুল্যাদেজ (নবম রাম) এবং রানী সিরিকিতের ৭০ বছরের রাজত্বের স্মরণে ২০১৬ সালে থাই সরকার এটি প্রকাশ করে।

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top