News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্তদান শিবিরে উপস্থিত থেকে সকলকে উৎসাহিত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

রক্তদান শিবিরে উপস্থিত থেকে সকলকে উৎসাহিত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল:
শিল্পনগরী বোধজংনগরে প্রাণ বেভারেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ১০ বছর পূর্তি উপলক্ষে বুধবার এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আগরতলার বোধজংনগর শিল্প নগরী এলাকায়।

উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবর্তী, এজিএম অঞ্জনাভ মজুমদার এইচআর ম্যানেজার কাজল দেব সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে মোট ১০০জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন।

রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রক্তদান এক মহৎ দান। এর চেয়ে বড় দান আর কিছুই হতে পারে না। বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষা করেও রক্তের বিকল্প এখনো পর্যন্ত কোনো কিছু আবিষ্কার করতে পারেননি। একমাত্র রক্ত দানের মধ্য দিয়েই রক্তের চাহিদা পূরণ করা সম্ভব।

প্রসঙ্গক্রমে তিনি বলেন রক্তদান করলে তিন মাসের মধ্যেই নিজের শরীরে সেই রক্তের ঘাটতি পূরণ হয়ে যায়। রক্তদান নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে তিনি উল্লেখ করেন। রক্তদানের মত মহৎ কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top