News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা দুই যুবকের ওপর হামলা, তেলিয়ামুড়ায় উত্তেজনা
Image

নেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা দুই যুবকের ওপর হামলা, তেলিয়ামুড়ায় উত্তেজনা

তেলিয়ামুড়া, ২ এপ্রিল : নেশার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়া দুই যুবককে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। আহত দুই ভাইয়ের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, আহত যুবক কর্মসূত্রে দীর্ঘদিন চেন্নাইয়ে ছিলেন এবং সম্প্রতি ঈদ উপলক্ষে বাড়ি ফিরেছিলেন। গত শনিবার রাতে ঈদ উদযাপন শেষে দুই ভাই ঘুমিয়ে পড়েন। অভিযোগ, গভীর রাতে কিছু স্থানীয় ব্যক্তি তাদের ঘুম থেকে ডেকে তুলে নিয়ে গিয়ে মারধর করেন।

এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহতরা এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top